রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ৭ জুলাই ২০২৫ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে ভুয়া সাংবাদিক জুলুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ৭, ২০২৫ ২:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে কথিত ভুয়া সাংবাদিক, সন্ত্রাসী এবং রাজশাহী প্রেসক্লাবের দখলদার সভাপতি নজরুল ইসলাম জুলুর বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ জুলাই ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে টিকাপাড়া ও খুলিপাড়া এলাকার ভুক্তভোগী এলাকাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

খুলিপাড়া এলাকা থেকে সকাল ১১টায় মিছিলটি শুরু হয়ে সাগরপাড়া, রানীবাজার, বাটার মোড় হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত মানববন্ধনে প্রায় ৫০ থেকে ৬০ জন ভুক্তভোগী ও সচেতন এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন—মো. আব্দুল মজিদ, যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদক, ২১নং ওয়ার্ড বিএনপি, রাজশাহী মহানগর। মো. ডিকেন, সহ-সভাপতি, বাংলাদেশ তরুণ দল, রাজশাহী জেলা। মো. আজিজ, মো. বাদল, আবু রাসেল মনি, আনোয়ারুল ইসলাম বুলবুল — ভুক্তভোগী এলাকাবাসী।

বক্তারা অভিযোগ করেন, “সাম্প্রতিক সেনাবাহিনীর অভিযানে আটক নজরুল ইসলাম জুলু বহু বছর ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, ব্ল্যাকমেইল ও মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল। মাত্র দ্বিতীয় শ্রেণী পাস করা ব্যক্তি সাংবাদিকতার ছত্রছায়ায় অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হয়েছেন।”

তারা বলেন, “দুদককে অনুরোধ করছি—তার অবৈধ সম্পদের উৎস, আয়-ব্যয়ের হিসাব ও সম্পদের বিবরণ তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন।”

এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়— নজরুল ইসলাম জুলুর কাছে থাকা অবৈধ অস্ত্র ও সরঞ্জাম দ্রুত জব্দ করা। তার সহযোগীদেরও আইনের আওতায় আনা ও ভুয়া পরিচয়ে অপসাংবাদিকতার মাধ্যমে সমাজে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।

মানববন্ধনের শেষে বক্তারা বলেন, “সাংবাদিকদের কাছে আমাদের অনুরোধ—আপনারা কলম ও ক্যামেরার শক্তির মাধ্যমে সমাজে ঘাপটি মেরে থাকা এই মুখোশধারীদের মুখোশ খুলে দিন।”

 

শান্তিপূর্ণভাবে শেষ হওয়া এই কর্মসূচি থেকে জুলুর বিচার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ কামনা করা হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

মতিহার থানার অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজনীতিতে আর ফিরবে না শেখ হাসিনা – সজীব ওয়াজেদ জয়

কর্ণহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মতিহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চাকরি ফিরে পাওয়ার জন্য চাকরিহারা শিক্ষক পরিষদের প্রস্তুতি সভা

রাবিতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গভীর রাতে সড়ক অবরোধ

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে রাকাবে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial