রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
মঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
অক্টোবর ৭, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ

দোষীদের গ্রেপ্তারে আল্টিমেটাম সাংবাদিক সংগঠনের

নিজস্ব প্রতিবেদক:  চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও চিত্র সাংবাদিক পারভেজসহ তিন সাংবাদিকের ওপর নৃশংস হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সংহতি জানিয়ে অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি গণতন্ত্রকে স্তব্ধ করার অপচেষ্টা। তারা বলেন—

“সাংবাদিকদের ওপর বারবার হামলা শুধু ব্যক্তি আক্রমণ নয়, এটি গণতন্ত্রের জন্য বড় হুমকি। সংবাদমাধ্যমকে নিশ্চুপ করতে পরিকল্পিতভাবে ভয়ভীতি ও হামলার পথ বেছে নেওয়া হচ্ছে।”

 

বক্তারা আরও বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডসহ অতীতের বহু সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার না হওয়ায় দোষীরা বারবার সাহস পাচ্ছে। এ অবস্থায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন— রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও মোহনা টিভির ব্যুরো প্রধান মেহেদি হাসান শ্যামল, এখন টিভির ব্যুরো প্রধান রাকিবুল হাসান রাকিব, ইন্ডিপেন্ডেন্ট টিভির ব্যুরো প্রধান আহসান হাবিব অপু, দেশ টিভির ব্যুরো প্রধান কাজী শাহেদ, স্টার নিউজের ব্যুরো প্রধান জিয়াউর গণি সেলিম, যমুনা টেলিভিশনের রিপোর্টার তারেক মাহমুদ, নিউজ ২৪-এর স্টাফ রিপোর্টার মতিউর মর্তুজা, রাজশাহী প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ আবু কাওসার মাখন,রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মনির হোসাইন মাহিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল জাবের আহমেদ, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাজিদ হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

 

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনায় সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানিয়ে আসছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন—

“যদি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করা হয়, তবে সারাদেশের সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।”

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

প্রতিষ্ঠান দখলের চেষ্টা, সাংবাদিককেও হুমকি—বিতর্কের কেন্দ্রে দুর্নীতিবাজ শিহাব

রাজশাহীর নিরাপত্তায় নতুন অধ্যায়: দায়িত্ব নিচ্ছেন এসপি মোহাম্মদ নাঈমুল হাছান

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

আরএমপি ডিবি’র অভিযানে নামিদামি ব্যান্ডের নকল প্রসাধনী তৈরির সামগ্রী উদ্ধার; গ্রেপ্তার ১

ব্যাংক এশিয়ার গ্রাহক সচেতনতা সপ্তাহ শুরু 

পশ্চিমাঞ্চল রেলওয়ে শ্রমিকলীগের শতাধিক নেতাকর্মী কর্মস্থলে অনুপস্থিত 

রাজশাহীর ২৩ ও ২৪ নাম্বার ওয়ার্ড এখনও আওয়ামীলীগের চাটুকারিতাদের রাজত্ব 

খাগড়াছড়িতে “বই পাঠ উৎসব” প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

মোহনপুর উপজেলা প্রশাসনকে ম্যানেজ করেই চলছে আবাদি জমিতে পুকুর খনন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial