রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
রবিবার , ১৮ জানুয়ারি ২০২৬ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

সভাপতি আয়েশা, সম্পাদক ফাতেমা: ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী জেলা কমিটি গঠিত

প্রতিবেদক
Esita Yasmin
জানুয়ারি ১৮, ২০২৬ ১২:৩৪ পূর্বাহ্ণ
সভাপতি আয়েশা, সম্পাদক ফাতেমা: ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী জেলা কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : মানবাধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নের অঙ্গীকার নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন’ (WHRO)-এর রাজশাহী জেলা কমিটি গঠিত হয়েছে। নবগঠিত এই কমিটিতে আয়েশা আক্তার লিজাকে সভাপতি এবং মোসা: ফাতেমা আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আগামী এক বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। গত ১২ জানুয়ারি (সোমবার) সংস্থার চেয়ারম্যান মহিউদ্দিন আমিন এবং মহাসচিব মো: আনিছুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এই অনুমোদন দেওয়া হয়।

কমিটির কার্যক্রমকে গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টারা হলেন—অ্যাডভোকেট এনামুল হক, আনজুমান আরা (লিপি) এবং মো: জহুরুল ইসলাম (বাবু)।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা রয়েছেন:নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোসা: মরিয়ম বেগম। এছাড়াও সহ-সভাপতি পদে রয়েছেন মো: রিয়াল ইসলাম ও ফারহানা ফারুক নাজ।

অন্যান্য পদের নেতৃবৃন্দরা হলেন:যুগ্ম সাধারণ সম্পাদক: মো: মোস্তাফিজুর রহমান (মিলন) ও আবির রায়হান।সাংগঠনিক সম্পাদক: আমানুল্লাহ আমান (বিবেক)।সহ-সাংগঠনিক সম্পাদক: মো: সাহেনেওয়াজ পারভেজ ও মো: হাসিবুল ইসলাম (দিগন্ত)।কোষাধ্যক্ষ: জানে আলম ফরিদ।দপ্তর সম্পাদক: মো: সামিউল ইসলাম (সাফি)।প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো: আরিফুল ইসলাম।

উল্লিখিত পদগুলো ছাড়াও কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় ও সদস্য পদে আরও ২০ জন মানবাধিকার কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবগঠিত কমিটির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সভাপতি আয়েশা আক্তার লিজা ও সাধারণ সম্পাদক মোসা: ফাতেমা আক্তার জানান, রাজশাহীতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার থাকবেন। সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার নিশ্চিত করাই হবে এই কমিটির প্রধান লক্ষ্য।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার

রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৪ উদযাপন 

রক্তের বিনিময়ে অর্জিত অধিকার ফিরিয়ে আনতে প্রস্তুত—তারিক আজিজ সিজার

কাটাখালী থানার অভিযানে হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দুর্গাপুরে প্রতিমন্ত্রী দারা ও নবনির্বাচিত চেয়ারম্যান শরীফকে গণসংবর্ধনা 

প্রাইভেট কারের ড্যাশবোর্ডে গোপন কুঠুরি, দেড় কেজি হেরোইন জব্দ

আরএমপি ডিবি’র পৃথক অভিযানে ছিনতাই মামলার কুখ্যাত তিন আসামি গ্রেপ্তার

রাজশাহীতে হরিজন ঐক্য পরিষদের মানববন্ধন

গুরুদাসপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

র‍্যাব-৫ এর ভাবমূর্তি নষ্টে মাদক–অস্ত্র কারবারিদের নীলনকশা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial