রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী চেম্বার নির্বাচন: পরিচালক পদে শাকিলুর রহমান শাকিলের জয়

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ১৯, ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচনে পরিচালক পদে বিজয়ী হয়েছেন ব্যবসায়ী কল্যাণ পরিষদ সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ শাকিলুর রহমান শাকিল। তিনি মোট ১০৫২ ভোট পেয়ে নির্বাচিত হন।

আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। মোট প্রায় ২৯০০ ভোটারের অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও পরিচালকসহ বিভিন্ন পদে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রার্থীরাও শেষ মুহূর্ত পর্যন্ত ভোটারদের সমর্থন আদায়ে সক্রিয় ছিলেন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাসের পরিবেশ সৃষ্টি হয়।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বোয়ালিয়া সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন ফলাফল ঘোষণা ও ভোটগ্রহণ সংক্রান্ত তথ্য নিশ্চিত করেন।

বিজয়ের পর ইঞ্জিনিয়ার মোঃ শাকিলুর রহমান শাকিল বলেন, এই জয় ব্যক্তিগত নয়, বরং ব্যবসায়ী সমাজের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। তিনি সকল ভোটার ও ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ব্যবসায়ী সমাজকে আরও সুসংগঠিত, আধুনিক ও প্রতিযোগিতামূলক করতে তিনি কাজ করতে চান। ব্যবসায়ীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং নতুন উদ্যোক্তাদের সহায়তা করাই হবে তার প্রধান অঙ্গীকার।

নবনির্বাচিত এই পরিচালক বলেন, “ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে আমাদের মূল লক্ষ্য।”

এদিকে দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ফলাফল ঘোষণার পর নতুন নেতৃত্বকে ঘিরে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। অনেক ব্যবসায়ী মনে করছেন, নতুন কমিটির মাধ্যমে চেম্বারের কার্যক্রমে গতি আসবে এবং রাজশাহীর ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন ঘটবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে জমি বিক্রয়

সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম রেলের জমি দখল মুক্ত করা হবে 

পলাতক থেকে সাবেক মেয়র কন্যার সরকারি বেতন উত্তোলন 

পুঠিয়ায় তারেক রহমানের ৩১ দফা ছড়িয়ে দিতে যুবকদের সরব প্রচারণা

৭৭৭ কোটি টাকার প্রকল্পে ৯% কমিশন দাবির অভিযোগ, রামেবি ভিসির অপসারণে তিন দিনের আল্টিমেটাম

কর্ণহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী ৪ আসনের আওয়ামীলীগের এমপি জামিন পেয়ে জেলগেটে আবারও আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে লাইসেন্স বিহীন ব্যবসায়ীকে অর্থদণ্ড

মতিহার থানার অভিযানে চোরাই মালামাল উদ্ধার; গ্রেপ্তার ১

রিটন ভাইয়ের নেতৃত্বেই রাজশাহীতে বিএনপির নবজাগরণ দেখতে চায় তরুণরা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial