রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বিনা প্রতিদ্বন্দ্বীয় মেয়র হচ্ছেন শায়লা পারভীন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন: 

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় মেয়র নির্বাচিত হচ্ছেন খন্দকার শায়লা পারভীন। তিনি রাজশাহী-৪ (বাগমারা) আসনের বর্তমান সংসদ সদস্য আবুল কালাম আজাদের স্ত্রী ও তাহেরপুর পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলো খন্দকারের মেয়ে। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ছোট ভাই তানভীর ইসলাম ফেরদৌস প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়াতে আর কোনো প্রার্থী থাকলো না।

 

মেয়র পদে উপনির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিনে গত ১৩ ফেব্রুয়ারি শায়লা পারভীনসহ দুজন মনোনয়নপত্র উত্তোলন করেন। অন্যজন হলেন শায়লার ছোট ভাই তানভীর ইসলাম ফেরদৌস। গত ১৬-১৮ ফেব্রুয়ারি বাছাইয়ে দুইজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তবে প্রত্যাহারের শেষ দিনে আজ বৃহস্পতিবার সকালে বড় বোনের একমাত্র প্রতিদ্বন্দ্বী তানভীর ইসলাম ফেরদৌস প্রার্থীতা প্রত্যাহার করে নেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা (চলতি দায়িত্বে) আবদুল মজিদ বিয়ষটি নিশ্চিত করেছেন।

 

আগামী ৯ মার্চ তাহেরপুর পৌরসভার মেয়র ও এক কাউন্সিলর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তাহেরপুর পৌরসভা উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী জেলার জেষ্ঠ্য নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামানিক বলেন, কাল প্রতীক বরাদ্দ হবে। খন্দকার শায়লা পারভীন জগ প্রতীক চেয়েছিলেন। আরও কিছু আনুষ্ঠানিকতা আছে, এরপর শায়লা পারভীনকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হবে। তবে ওই পৌরসভায় সাধারণ কাউন্সিলর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

 

প্রার্থীতা প্রত্যাহার প্রসঙ্গে শায়লার ছোট ভাই তানভীর ইসলাম ফেরদৌস বলেন, বোনোর সমর্থনে তিনি সরে আসলেন। তাঁদের মধ্যে কোনো বিরোধ ছিল না। যাচাই–বাছাইয়ে বোনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হলে তিনি প্রার্থী থাকতেন। যেহেতু বড় বোনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ও তিনি যাছাইয়ে টিকে গেছেন, সেজন্য তাঁর প্রার্থী থাকার প্রশ্নই আসে না।

 

সংসদ সদস্য আবুল কালাম আজাদ তাহেরপুর পৌরসভার মেয়র ছিলেন। তিনি পদত্যাগ করে এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এর ফলে মেয়র পদটি শূন্য হয়।

 

খন্দকার শায়লা পারভীন এর আগে ২০০৩ সালে উপনির্বাচনে অংশ নিয়ে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর বাবা আওয়ামী লীগের নেতা ও পৌরসভার তৎকালীন চেয়ারম্যান আলো খন্দকার চরমপন্থীদের হামলায় নিহত হওয়ার পর উপনির্বাচনে অংশ নিয়ে তিনি নির্বাচিত হন।

 

খন্দকার শায়লা পারভীন বলেন, তিনি ২০০৩ সালে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়ে ব্যাপক উন্নয়ন করেছেন। আগের মতোই লোকজনের পাশে থেকে সেবা, বর্তমান সরকার ও সংসদ সদস্যের সহায়তায় উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন বলে জানান।

সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, শায়লা পারভীনের বাবা বীর মুক্তিযোদ্ধা আলো খন্দকার এই পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। একজন সংসদ সদস্য হিসেবে তিনি পৌরসভার উন্নয়নে সব ধরনের সহায়তা করবেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

পাথর নিক্ষেপে হত্যার প্রতিবাদে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

দৈনিক উপচার পত্রিকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ গড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে: মাহফুজুর রহমান রিটন

রাজশাহী সড়ক বিভাগের আওয়ামী লীগ পন্থী প্রকৌশলী নানা অনিয়ম

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ

চট্টগ্রামে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে ছাত্রলীগের ইফতার সামগ্রী বিতরণ

রাজশাহীতে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত

রাজশাহীকে ‘স্মার্ট, সুরক্ষিত ও স্বস্তির নগরী’ গড়তে সমন্বিত পদক্ষেপের ডাক

৩ ফুটওভারব্রীজ ও ১ ব্রীজ নির্মাণ করছে চসিক

গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নারীসহ ভাইরাল, সাংবাদিকদের মামলার হুমকি

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial