রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ২০ এপ্রিল ২০২৬ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

তেল সংকটে ভোগান্তি, রাজশাহীতে বিআরটিসি বাসে তেল পাচারের অভিযোগ

প্রতিবেদক
বুলেটিন ডেস্ক
এপ্রিল ২০, ২০২৬ ৭:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ দেশে চলমান তেল সংকটের প্রেক্ষাপটে যখন রাজশাহীর সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে চাহিদামতো জ্বালানি তেল পাচ্ছেন না, ঠিক সেই সময় নগরীর বোয়ালিয়া থানার অন্তর্গত কুমারপাড়া গুল গফুর ফিলিং স্টেশন থেকে বিআরটিসি বাসে অতিরিক্ত তেল পাচারের অভিযোগ উঠেছে।

অভিযোগের সত্যতা যাচাই করতে সোমবার ভোরে ফজরের নামাজের পর সরেজমিনে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষার পর দেখা মেলে রাজশাহী-নওগাঁ রুটের একটি বিআরটিসি বাস (ঢাকা মেট্রো-ব-১৫৬৮২৮)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রথমে বাসের সুপারভাইজার ট্যাংকি পূর্ণ করার নির্দেশ দেন। কিছুক্ষণ পর বাসের হেলপার দুটি বড় জার এনে পাম্পের মেশিনের পেছনে রাখে। বাসের ট্যাংকি পূর্ণ হওয়ার পর সুপারভাইজার পাম্প কর্মচারীকে জানান, ম্যানেজার জুয়েল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে—জারগুলোতেও তেল ভরতে হবে।

এরপর দুটি জার ভর্তি করার পর বাসের সাইড বক্স খুলে দেখা যায়, ভেতরে আরও একাধিক বড় জার্কিন রাখা আছে। পর্যায়ক্রমে সেগুলোতেও তেল ভরা শুরু হয়।

ঘটনাটি তাৎক্ষণিকভাবে বোয়ালিয়া থানার অফিসার্স ইনচার্জকে জানানো হলে পুলিশ ফোর্স পাঠানোর কথা জানায়। তবে পাম্পে দায়িত্বরত ব্যক্তিকে বিষয়টি জানালে তিনি প্রথমে অভিযোগ অস্বীকার করে বলেন, “বোতলে তেল দেওয়া নিষিদ্ধ—এমন কিছু হওয়ার প্রশ্নই ওঠে না।” কিন্তু তেল ভরার ছবি দেখানোর পর তিনি কর্মচারীর ওপর ক্ষিপ্ত হন, যদিও ইতোমধ্যে নেওয়া তেল ফেরত নেওয়া বা কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি।

পরে থানায় গিয়ে ডিউটি অফিসারকে বিষয়টি জানানো হলে তিনি এএসআই রেজাউলের সঙ্গে যোগাযোগ করতে বলেন। প্রায় ১৫ মিনিট পর তিনি ঘটনাস্থলে পৌঁছান। এ সময় বাসটি পাম্প থেকে বিআরটিসি কাউন্টারের সামনে নওগাঁর উদ্দেশ্যে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। এএসআই রেজাউল বাসের হেলপারের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন। পরে পাম্প কর্তৃপক্ষ জানান, “আমার বিষয়টি জানা ছিল না, জানার আগেই তারা প্রায় ৬০ লিটার তেল নিয়ে গেছে।” সরেজমিনে অনিয়মের প্রমাণ মিললেও এএসআই রেজাউল বিষয়টি গুরুত্ব না দিয়ে বলেন, “নিয়েছে তো নিয়েছে, এখন আর কী করার আছে,” বলে এড়িয়ে যান।

এদিকে সংশ্লিষ্ট বাসটি রাজশাহীর পরিচিত কাউন্সিলর পদপ্রার্থী দিলদার সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত বলে জানা গেছে। তবে এ বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে আরএমপি মিডিয়ার মুখপাত্র গাজিউর রহমান বলেন, “এ ধরনের ঘটনা আমাদের জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং ভবিষ্যতে যেন এমন না ঘটে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীতে স্বর্ণ প্রতারণার অভিযোগে ডিবির হাতে অটোরিকশাচালক গ্রেপ্তার। ফাইল ছবি

রাজশাহীতে স্বর্ণ প্রতারণার অভিযোগে ডিবির হাতে অটোরিকশাচালক গ্রেপ্তার

সাংবাদিক নির্যাতনের অভিযোগে সমালোচিত কর্মকর্তার পদোন্নতি, ক্ষোভ বিএমএসএফের

দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদের ভাণ্ডার ফাঁস, ৪০০ লিটার জব্দ

আলুপট্টির পদ্মা সর্বজনীন মন্দিরের কীর্তন উৎসবে দোকান বসানোকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ

সাংস্কৃতিক প্রতিষ্ঠান সরগম একাডেমিতে হামলা ও লুটপাটকারীদের দ্রুত গ্রেফতারের দাবি 

আরএমপি ডিবি’র অভিযানে ৮ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

জনকল্যাণ, উন্নয়ন ও আস্থার প্রতিশ্রুতি নিয়ে সোহেল রানার নববর্ষ শুভেচ্ছা

লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, সড়ক অবরোধ

ট্রায়াল দেওয়ার নামে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতা তন্ময়

শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে স্বাচিপ রাজশাহী জেলা নেতৃবৃন্দের শ্রদ্ধা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial