রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ১৫ নভেম্বর ২০২৬ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

মাদক সেবনে বরখাস্ত পুলিশ কনস্টেবল ফের আটক, আবার ডোপ টেস্ট

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
নভেম্বর ১৫, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: মাদক সেবনের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল মেহেদী হাসান ফের মাদকের আসর থেকে আটক হয়েছেন। তাঁকে আবার ডোপ টেস্ট করা হচ্ছে।

গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাতে রাজশাহী নগরের হেতেমখাঁ লিচুবাগান এলাকার একটি বাড়িতে মাদক সেবনের সময় স্থানীয় লোকজন তাঁকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে আরএমপির বোয়ালিয়া থানার একটি দল গিয়ে তাঁকে আটক করে। সেখান থেকে মাদক সেবনের বিভিন্ন আলামত জব্দ করা হয়। পরে তাঁকে থানায় নেওয়া হয়।

মেহেদী হাসানের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। বর্তমানে তিনি নগরের ভদ্রা এলাকায় বসবাস করেন। কয়েকমাস আগে তিনি চারঘাট থানায় কর্মরত ছিলেন। সেখানে মাদক সেবনের অভিযোগ উঠলে তাঁর ডোপ টেস্ট করা হয়। রিপোর্ট পজিটিভ হলে সাময়িক বরখাস্ত করে তাঁকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত রাখা হয়।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বলেন, “মেহেদী যে ঘরে ছিলেন সেখানে মাদক সেবনের আলামত পাওয়া গেছে, কিন্তু মাদক পাওয়া যায়নি। তাই সরাসরি মাদক আইনে মামলা করা যায়নি। বিভাগীয় পুলিশ হাসপাতালে তাঁর ডোপ টেস্ট করা হচ্ছে। রিপোর্ট পজিটিভ হলে মাদকসেবী হিসেবে মাদক আইনে মামলা করা হবে। আর রিপোর্ট নেগেটিভ হলে ঘটনার ব্যাপারে একটি রিপোর্ট দিয়ে তাঁকে জেলা পুলিশে পাঠানো হবে।”

জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, কয়েকমাস আগে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় মেহেদীকে সাময়িক বরখাস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছে, যার তদন্ত চলছে। এরই মধ্যে তিনি নগর পুলিশের হাতে আটক হয়েছেন বলে শুনেছেন।

তিনি আরও জানান, আজ সকালে মেহেদীকে ডোপ টেস্টের জন্য বিভাগীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে। এবারও রিপোর্ট পজিটিভ হলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীর ১৪ নং ওয়ার্ডে মদকের রমরমা ব্যবসার অভিযোগ

প্রতিমা বিসর্জনের যাত্রীদের মাঝে যুবদলের পানি বিতরণ 

চট্টগ্রামে আঞ্চলিক স্কিলস ও ইনোভেশন কম্পিটিশন এবং সেমিনার অনুষ্ঠিত  

রাজশাহীর সিটি হাট ইজারা নিয়ে বিতর্ক, রাজস্ব ক্ষতির অভিযোগ

রাজশাহী নগরী ভাঙচুর ,আগুন সহ লুটপাট – কিন্তু কারা এর পিছনে

কাটাখালী থানার অভিযানে ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে গাছে গাছে ভরে গেছে আমের মুকুল

সবাইকে গাছ লাগানোর আহবান রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবির

রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

জাল টাকাসহ দিনাজপুরে আটক দুই

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial