রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
রবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪ | ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্নীতি অনুসন্ধান
  11. ফটো গ্যালারি
  12. বাণিজ্য
  13. বিনোদন
  14. বুলেটিন স্পেশাল
  15. ভিডিও গ্যালারি

রাজশাহী আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এখনও বৈষম্যর শিকার কর্মচারীরা 

প্রতিবেদক
Shadhin
ডিসেম্বর ১৫, ২০২৪ ১২:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী আঞ্চলিক লোক- প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এখনও বৈষম্য শিকার হচ্ছেন কর্মচারীরা। সাথে দুর্নীতি আর সরকারী টাকা লুটপাট তো রয়েছে। এমনই অভিযোগ উঠে এসেছে কিছু সরকারী কর্মকর্তার বিরুদ্ধে ।

খোঁজ নিয়ে জানা যায়, রাজশাহী আঞ্চলিক লোক- প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অস্থায়ী ডেইলী বেতন ভুক্ত কিছু কর্মচারী রয়েছে। তারা যখন যোগদান করেন তখন তাদের বেতন ছিল দিন ৫০০ টাকা কিন্তু রহস্যজনকভাবে তাদের প্রত্যেকের বেতন থেকে ৫০ টাকা কেঁটে নিয়ে তাদেরকে ৪৫০ টাকা দেওয়া হয়। এরপর সরকার তাদের বেতন বাড়িয়ে ৬০০ টাকা দিন করলেও তারা এখনও ৫০ টাকা কম পাচ্ছে। ৫ আগষ্টের পর থেকে বাংলাদেশে বৈষম্য থাকবে না বলে ঘোষণা দেন অভ্যন্তরীণ সরকার। তবুও তারা এখনোও বৈষম্য শিকার হচ্ছেন।

চাকুরী হারানোর ভয়ে নাম প্রকাশ্যে এক কর্মচারী বলেন, রাজশাহী আঞ্চলিক লোক- প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক (যুগ্মসচিব) আ.ত.ম. আব্দুল্লাহেল বাকী, সবেক সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) ও মোঃ মামুনুর রশিদ সহকারী পরিচালক (প্রশিক্ষণ) এই তিন জনের কারনে আজও আমরা বৈষম্যর শিকার। সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) নুর আহমেদ মাছুম নতুন যোগদানের পর ভেবেছিলাম এখন সবকিছু স্বাভাবিক হবে কিন্ত সেটা এখনোও হয়নি। অস্থায়ী কিছু কর্মচারী রয়েছে যারা ঠিকাদারের মাধ্যমে নিয়োগ নিয়েছে তাদের সম্পূর্ণ বেতন এবং সরকারি সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয় যেগুলি থেকে আমরা সবসময় বঞ্চিত। এছাড়াও সরকারিভাবে কোন প্রশিক্ষণ চালু হলে সেটার খরচ ৩-৪ গুণ বেশি দেখিয়ে সরকারি টাকা লুটপাট করে আসছেন উপপরিচালক (যুগ্মসচিব) আ.ত.ম. আব্দুল্লাহেল বাকী ও সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মোঃ মামুনুর রশিদ।

এ বিষয়ে সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মোঃ মামুনুর রশিদ’কে মুঠোফোনে একাধীকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি যার কারনে কোন বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে উপপরিচালক (যুগ্মসচিব) আ.ত.ম. আব্দুল্লাহেল বাকী প্রতিবেদককে জানান, যে ব্যক্তি অভিযোগ করেছে তাকে নিয়ে আসেন আমরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নিবো।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোদাগাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বৌদ্ধ বিহারে হামলা ও বুদ্ধমূর্তি ভাংচুরের প্রতিবাদ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বরেন্দ্র অঞ্চলের পানিবৈষম্য: মানবাধিকার সুরক্ষায় জরুরি আহ্বান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে হারিয়ে যাওয়া মহুয়াকে উদ্ধার করে দিল পুলিশ

সীমাহীন দূর্নীতির পরও বহাল তবিয়তে মোহনপুরের ইউএনও আয়শা সিদ্দিকা

রাজনীতির ছায়ায় দখলদারি: মহিলাদল নেত্রীর পরিবারের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান দখল ও লুটপাটের গুরুতর অভিযোগ

চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, দুর্ভোগে ৫৬ হাজার গ্রাহক

আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসা ও মাদকের আসর

আরএমপি ডিবি’র অভিযানে মহাসড়কে চাঁদাবাজি করার সময় চাঁদাবাজ গ্রেপ্তার

মোটর সাইকেলে লুকিয়ে আনা গাঁজাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial