রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বাঘা সীমান্তে বিজিবির অভিযান: ৩১ লাখ টাকার দূর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১:০২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর বাঘা উপজেলার কাকরামারি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি দূর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে Border Guard Bangladesh (বিজিবি)। পাচারকারীরা বস্তাবন্দি অবস্থায় মূর্তিটি ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে জানা গেছে।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সূত্রে জানানো হয়, সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান রোধে মহাপরিচালকের নির্দেশনায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ২৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস আভিযানিক দল বাঘা থানাধীন কাকরামারি এলাকার একটি আমবাগানে অ্যাম্বুশ নেয়।

দীর্ঘ সময় অবস্থান শেষে বিজিবি সদস্যরা দেখতে পান, চার থেকে পাঁচজন ব্যক্তি একটি বস্তা কাঁধে নিয়ে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করছে। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে পাচারকারীরা বস্তাটি ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পরে বস্তাটি তল্লাশি করে একটি মালিকবিহীন দূর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তিটি ব্যাটালিয়ন সদরে নেওয়া হয়েছে। ব্যাটালিয়ন সদর জানিয়েছে, জব্দকৃত মূর্তিটির সিজার মূল্য আনুমানিক ৩১ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে বাংলাদেশিসহ নিহত ২

চাঁপাইনবাবগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শাহমখদুম থানার অভিযানে নিখোঁজ আদিবাসী নারী উদ্ধার

মোহনপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনায় নারী সদস্যকে নির্যাতন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

দলের সাংগঠনিক তৎপরতা জোরদারে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

আরএমপি’র পৃথক অভিযানে গাঁজা, ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার উদ্ধার; গ্রেফতার ৪

আরএমপি ডিবি’র অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার; দুই অপহরণকারী গ্রেপ্তার

নাটোরে বিদ্যুৎ উপকেন্দ্র লুট, দুই কোটি টাকার মালামাল উধাও

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial