রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

নাটোরে বিদ্যুৎ উপকেন্দ্র লুট, দুই কোটি টাকার মালামাল উধাও

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বিদ্যুৎ উপকেন্দ্র থেকে প্রায় দুই কোটি টাকার সরঞ্জাম লুটের ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতদল প্রহরীদের বেঁধে রেখে লুটপাট চালায়।
সূত্র জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত দেড়টা পর্যন্ত চার নিরাপত্তাকর্মীকে জিম্মি করা হয়। এ সময় একটি ট্রাকসহ ৪০-৪৫ জনের একটি দল উপকেন্দ্রে প্রবেশ করে মালামাল লুট করে নিয়ে যায়।
উপকেন্দ্র ও বড়াইগ্রাম থানা-পুলিশের তথ্য অনুযায়ী, প্রথমে দুই ব্যক্তি উপকেন্দ্রে প্রবেশ করে শ্রমিকদের খোঁজ নেন। কিছুক্ষণ পর তারা আগ্নেয়াস্ত্র বের করে তিন নিরাপত্তাকর্মীকে বেঁধে ফেলেন। পরে মোবাইল ফোনে ডেকে আনা হয় আরও একজন প্রহরীকে, তাকেও একইভাবে জিম্মি করা হয়। এরপর আরও লোকজন ট্রাক নিয়ে এসে প্রহরীদের মারধর করে একটি কক্ষে আটকে রাখে। লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে তামার বৈদ্যুতিক তার, তার কাটার যন্ত্রপাতি, সিসিটিভি সরঞ্জাম ও ওয়েল্ডিং মেশিন।
লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৯২ লাখ ৬০ হাজার ২৮৯ টাকা। ডাকাতরা চলে যাওয়ার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হয়। পরে রাত সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
নৈশপ্রহরী শফিকুল ইসলাম বলেন, “প্রথমে সাধারণ পোশাকে কয়েকজন এসে কথা বলতে বলতে হঠাৎ আমাদের বেঁধে ফেলে এবং মারধর শুরু করে।” ঈদের ছুটির কারণে ঘটনার সময় উপকেন্দ্রে কোনো শ্রমিক বা কর্মকর্তা উপস্থিত ছিলেন না।
উপকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী আনাস রহমান বলেন, “লুট হওয়া মালামালের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং এর মূল্য প্রায় দুই কোটি টাকা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম জানান, “উপকেন্দ্রে বিপুল পরিমাণ মালামাল সংরক্ষণের বিষয়ে আগে পুলিশকে অবহিত করা হয়নি। ঘটনাস্থল পরিদর্শনের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুমন আলী বলেন, “লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।”

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

মিছিলে গুলিবিদ্ধ যুবদল নেতা বুলেট মিলনের কর্মসংস্থানের দাবি

জমকালো আয়োজনে পর্দা উঠল ২০২৬ ফিফা বিশ্বকাপের, শাকিরার সুরের মূর্ছনায় মাতল মেক্সিকো

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৫ জন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৮ ও মাদকদ্রব্য উদ্ধার

নির্বাচন কমিশনের স্মার্ট ইলেকশন অ্যাপ

ভোটকেন্দ্র খুঁজতে এনআইডি নম্বরই যথেষ্ট: ইসির স্মার্ট অ্যাপ

উচিৎ কথা বলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের নামে লিখিত অভিযোগ

পাখি শিকার করে ভিডিও প্রচারকারী ব্লগারদের শাস্তি ও  চলমান পুকুর ভরাট বন্ধ, সংরক্ষণ ও পুনরুদ্ধারের দাবি

সারদা পুলিশ একাডেমিতে বৃক্ষরোপণ করলেন স্বরাষ্ট্র মন্ত্রী

সুনামগঞ্জের শাল্লায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial