রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ২৬ এপ্রিল ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

প্রশাসকরাই মেয়র প্রার্থী, সিটি নির্বাচনে নতুন কৌশলে বিএনপি

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ২৬, ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনকে ঘিরে নতুন কৌশল নিয়ে এগোচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, দেশের ১১টি সিটি করপোরেশনে বর্তমানে দায়িত্ব পালনকারী প্রশাসকদের মধ্য থেকেই অধিকাংশ ক্ষেত্রে মেয়র প্রার্থী চূড়ান্ত করার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে এসব প্রশাসকদের সম্ভাব্য প্রার্থী হিসেবে ভোটারদের কাছে পরিচিত করে তোলার কাজও অনেকাংশে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

দলীয় সূত্র বলছে, দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করা এবং মাঠ পর্যায়ে সংগঠন শক্তিশালী করার সুযোগ পাচ্ছেন এই প্রশাসকরা। যারা এই সময়কে কাজে লাগিয়ে জনপ্রিয়তা ধরে রাখতে পারবেন, তারাই শেষ পর্যন্ত বিএনপির সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন। তবে কয়েকটি সিটি করপোরেশনে সাবেক মেয়রদের মধ্য থেকেও প্রার্থী বেছে নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি। বিশেষ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেনকে পুনরায় সমর্থন দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে সূত্র জানিয়েছে।

এদিকে, নব্য ঘোষিত বগুড়া সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর থেকেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। সরকারের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের ধাপ শুরু হতে পারে এবং সর্বশেষ ধাপে অনুষ্ঠিত হতে পারে সিটি করপোরেশন নির্বাচন। সেই হিসেবে ২০২৭ সালের শেষদিকে ধাপে ধাপে সিটি নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, অতীতের নিয়ম অনুযায়ীই সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে প্রশাসকদের ভূমিকা কী হবে, সে বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

অন্যদিকে, নাম প্রকাশ না করার শর্তে স্থায়ী কমিটির এক সদস্য জানান, যারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সফলভাবে কাজ করতে পারছেন, তাদেরকেই ভবিষ্যতে দলীয় প্রার্থী হিসেবে বিবেচনা করা হতে পারে। তবে বিকল্প হিসেবে সাবেক মেয়রদের মধ্য থেকেও প্রার্থী বাছাইয়ের সুযোগ রাখা হয়েছে।

সূত্র আরও জানায়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের সম্ভাবনা নেই। এ বিষয়ে শিগগিরই জাতীয় সংসদের অধিবেশনে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। দলীয় প্রতীক না থাকলেও বিএনপির সমর্থিত প্রার্থীরা দলীয় চেয়ারম্যানের আনুষ্ঠানিক সমর্থন পাবেন, যা মাঠ পর্যায়ে নেতা-কর্মীদের সক্রিয় ভূমিকা রাখার সুযোগ করে দেবে।

এছাড়া, সিটি করপোরেশনগুলোতে একক প্রার্থী নিশ্চিত করার কৌশল নিয়েছে বিএনপি হাইকমান্ড। তবে স্বতন্ত্র প্রার্থী হলেও তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না বলে জানা গেছে। কারণ এবারের নির্বাচনকে উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক রাখার পরিকল্পনা রয়েছে দলের।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

শ্রমিক লীগের সভাপতি এখনও বহাল রাজশাহী ওয়াসায় 

আওয়ামীলীগের ৮ জনসহ ১৪ জনের অধিক প্রার্থী : চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে

৩ লাল কার্ড, ২ গোল, ১ ম্যাচ — আগুন দিয়ে শুরু হলো বিশ্বকাপ!

রাজশাহীর চারঘাটে ৭৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

আরএমপি’র সহকারী প্রশাসনের একের অধিক দুর্নীতির অভিযোগ

আরএমপি ডিবি’র অভিযানে গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২ ও মাদকদ্রব্য উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ নারী আটক ১

পুলিশ জনগনের বন্ধু কথা টা ভুল ছিল : আর এম পি পুলিশ কমিশনার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial