রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

সংরক্ষিত মহিলা সাংসদে আওয়ামীলীগের মনোনয়ন ফরম নিলেন ডাঃ মেহ-ই জাবীন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ

চট্টগ্রাম ব্যুরো: 

সংরক্ষিত মহিলা সংসদ সদস্য পদে ৬ ফেব্রুয়ারী সকালে দলীয় কার্যালয় থেকে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম নিলেন জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ষাটের দশকের খ্যাতিমান ছাত্রনেতা, সাবেক গণ পরিষদ সদস্য, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম জননেতা এম.আবু ছালেহ’র কনিষ্ঠা সন্তান ডাঃ মেহ ই জাবিন তুলি। উল্লেখ্য ডাঃ মেহ ই জাবিন তুলি বর্তমানে বেসরকারি হাসপাতালে কর্মরত আছেন। তাঁর স্বামী ডাঃ মোঃ মোকতার হোসেন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মেডিসিন বিভাগে কনসালটেন্ট হিসেব কর্মরত আছে। ডাঃ তুলির দেবর মোঃ রবিউল হাসান বর্তমানে মন্ত্রীপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব পদে কর্মরত রয়েছেন।

ডাঃ মেহ ই জাবিন তুলি ১৯৯৭ সালে সেন্ট স্কলাসটিকা থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি, ১৯৯৯ সালে সরকারি মহসিন কলেজ থেকে বিজ্ঞান বিভাগে কৃতীত্বের সাথে এইচএসসি পাশ করেন। ২০০৫ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে কৃতীত্বের সাথে এমবিবিএস পরীায় উত্তীর্ণ হন। তিনি বিভিন্ন সামাজিক, সেবামূলক সংগঠনের সাথেও জড়িত আছেন। বিশেষ করে তিনি ও তার স্বামী ছুটির দিনে অটিজম শিশু ও স্বল্প আয়ের এলাকাবাসীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। এছাড়া তিনি বীর মুক্তিযোদ্ধা এম.আবু ছালেহ স্মৃতি পরিষদের সভাপতি, মুক্তিযুদ্ধের সন্তান স্কোয়াড, প্রত্যয়’৭১ সহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।

 

তিনি বলেন আমার মরহুম পিতা বীর মুক্তিযোদ্ধা এম.আবু ছালেহ ও মরহুমা মাতা ফাতেমা ছালেহ আজীবন দেশমাতৃকার জন্য জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে আমৃত্যু কাজ করে গেছেন। কোন লোভ লালসা যাদের জীবনকে স্পর্শ করতে পারেনি। আমার বাবা ছিলেন সত্যিকারের একজন দেশপ্রেমিক ও জনদরদী। কোন লোভ, লালসা ও ব্যক্তি স্বার্থে নিজেকে জড়াননি। নিজ অবস্থান থেকে সারাজীবন মানুষের কল্যাণে সাধ্যানুযায়ী কাজ করে গেছেন। আদর্শ রাজনীতিবিদ ও মহৎ মানুষ হিসেবে আমার বাবা আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। যাকে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা করে এটাই আমাদের জীবন পরমপ্রাপ্তি। আমি আমার বাবাকে কাছ থেকে দেখেছি। যিনি সারাজীবন বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করেছেন। আমার মাও আমাদের চেয়েও তিনি বাংলাদেশ আওয়ামীলীগের নেতাকর্মী এবং সাধারণ মানুষের জন্য তিনি বেশি সময় দিয়েছেন। বাবাকে কাছে খুব পেয়েছি। শুধু বাবার মহতি কর্মগুলো অনুধাবনের চেষ্ঠা করেছি। বাবার সকল কাজে নিরব সহযোগিতা করেছি।

 

শেষ জীবনে বাবাকে সাধ্যানুযায়ী চিকিৎসা ও সেবা দেয়ার চেষ্ঠা করেছি। তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও আওয়ামীলীগের প্রবীণ নেতৃবৃন্দের পরিবারের সন্তানদের কমবেশি রাষ্ট্রীয়ভাবে, দলীয়ভাবে কাজ করার সুযোগ দিয়ে চলেছে। আমিও বিশ্বাস করি আমার বাবার সারাজীবন বঙ্গবন্ধুর আদর্শে দেশের জন্য যে অসামান্য অবদান রেখে গেছে তার স্বীকৃতিস্বরুপ আমাকেও তিনি জনমানুষের কল্যাণে কাজ করার সুযোগ দিবেন। সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পেলে চট্টগ্রামের মানুষের জন্য সরকারি সহযোগিতার পাশাপাশি নিজ উদ্যোগে গরীব দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও সেবার পরিধি আরো বৃহত্তরভাবে ছড়িয়ে দেয়ার চেষ্ঠা করব। চেষ্ঠা করব মরহুম পিতা ও মাতার আদর্শিক সম্মান- মর্যাদা চির অটুট বঙ্গবন্ধুর আদর্শে জাতির জনক বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গকন্যা শেখ হাসিনার একজন বিশ্বস্ত কর্মী হয়ে জনমানুষের সেবক হতে।

তিনি বলেন রক্তে ও আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় আজীবন দেশকে ভালোবেসে দেশের মানুষের জন্য কাজ করে যাব নিজ সাধ্যানুযায়ী। তিনি চট্টগ্রামের আওয়ামী পরিবারের সকল নেতাকর্মীদের দোয়া কামনা করেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

পলাতক থেকে সাবেক মেয়র কন্যার সরকারি বেতন উত্তোলন 

পবায় টেন্ডার বাক্স লুটের ঘটনায় ‘মিথ্যা অপপ্রচারের’ অভিযোগে সংবাদ সম্মেলন

অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতা নিতে গিয়ে সর্বস্ব হারিয়ে নি:স্ব উপা শিখা চাকমা! 

রাজশাহীর উন্নয়ন, কৃষক ও জনগণের কল্যাণে বিশাল প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

মানবতার আরেক নাম ‘ডাঃ আল আমিন’

হারানো মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিল মতিহার থানা পুলিশ

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রফিকুল ইসলাম রবি

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

রাবির পপুলেশন সায়েন্স’র পুনর্মিলনীতে মেতেছে বিভাগের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial