রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ২৪ জুলাই ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজপাড়ায় ৩০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ২৪, ২০২৬ ১২:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মেট্রোপলিটন এলাকার রাজপাড়া থানায় ফের মাদকবিরোধী অভিযান। এবার আরএমপির বিশেষ মাদকবিরোধী টিমের জালে ধরা পড়ল তিন মাদক ব্যবসায়ী, উদ্ধার হলো ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।

গত ২৩ জুলাই, দুপুর তখন পৌনে ১টা। থানা আর ডিবি পুলিশের বাইরে আলাদাভাবে কাজ করা আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম হানা দেয় রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে, রেললাইনের ধার এলাকায়। সেখান থেকেই আটক করা হয় তিনজনকে।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন—নবাবগঞ্জ ঘোষপাড়া গ্রামের মৃত আ: মোতালেবের ছেলে মো: খোরশেদ আলম ওরফে সুজন (৪৬), বাজে সিলিন্দা গ্রামের মো: শাহ মুদ্দীনের ছেলে মো: আসারুল শেখ (৪০), এবং চাঁপাইনবাবগঞ্জের মোহাম্মদপুর মোড়লপাড়া গ্রামের মো: আব্দুল বারির ছেলে মো: আল রাফি (২০), যিনি বর্তমানে বোয়ালিয়া থানার তন্নী প্যালেসে (সিটি কলেজের সামনে) থাকেন।

দেহ তল্লাশি করতেই বেরিয়ে আসে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। এরপরই তিনজনকে নেওয়া হয় থানায়।

রাজপাড়া থানার ওসি মো আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে জেলহাজতে।

 

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

আইনকে তোয়াক্কা করেনা রাজু, এসিল্যান্ড তার পকেটে

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে চোরাই অটোরিকশা উদ্ধার; গ্রেপ্তার ১

‘যা দিতে কেউ বাধ্য নয়, সেটাই চাঁদা’—সড়ক পরিবহনমন্ত্রীর ব্যাখ্যা

রাবিতে নেত্রকোনা জেলা সমিতির সভাপতি আল-আমিন, সম্পাদক সৌরভ 

রাজশাহীতে ৪৩৮ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

কর্ণহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে মসজিদ ও মাদ্রাসায় আর্থিক সাহায্য প্রদান 

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এখনো বহাল দূর্নীতিবাজ কর্মকর্তারা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial