রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০৪ বন্দির পোস্টাল ব্যালট ভোট

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ২:৪৯ পূর্বাহ্ণ
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ২০৪ বন্দি ভোট দিয়েছেন পোস্টাল ব্যালটে

বুলেটিন হাইলাইটঃ

• কারাগারে প্রায় ২,৬০০ হাজতি ও কয়েদি রয়েছেন।
• ২৭৩ জন নাম নিবন্ধন করেছিলেন, ভোট দিয়েছেন ২০৪ জন।
• রাজশাহী-৩ ও ৪ আসনের সাবেক দুই এমপি ভোট দেননি।

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কেন্দ্রীয় কারাগারে থাকা ২০৪ জন বন্দি পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন। এই কারাগারে মোট প্রায় ২,৬০০ হাজতি ও কয়েদি রয়েছেন। তাদের মধ্যে ভোট দেওয়ার জন্য মাত্র ২৭৩ জনই নাম নিবন্ধন করেছিলেন।

কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমরা সকলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলাম। যারা ইচ্ছুক তারা নাম নিবন্ধন করেছিলেন। সাবেক দুই এমপি ভোট দিতে চাননি। আমরা কাউকে জোর করিনি। যারা ভোট দিয়েছেন, তাদের ব্যালট পোস্ট অফিসে পাঠানো হয়েছে।”

করা কর্তৃপক্ষ জানায়, কারাগারের বন্দিদের মধ্যে প্রায় অর্ধেক সাজাপ্রাপ্ত কয়েদি, বাকি অর্ধেক বিচারাধীন মামলায় হাজতি। দীর্ঘমেয়াদী কয়েদিরা অনেক সময় ভোটার হননি, ফলে তারা পোস্টাল ব্যালটে নাম নিবন্ধন করতে পারেননি। এছাড়া নিয়ম অনুসারে, কারাগারে নাম নিবন্ধন করার পর যদি কেউ জামিনে বের হন, তবে বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না। এজন্যও অনেকে ভোটার হতে আগ্রহী হননি।

নিবন্ধন করা ২৭৩ জনের মধ্যে তথ্য সঠিক থাকায় ২০৪ জনের ব্যালট এসেছিল। ভোট শুরু হওয়ার পর শনিবার বিকাল পর্যন্ত তারা ভোট দিয়েছেন। ৩২ জন জামিনে বের হওয়ায় তাদের ভোট গ্রহণ করা যায়নি। সব ভোট যথাযথভাবে পোস্ট অফিসে পাঠানো হয়েছে।

কারাগারে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক এমপি এনামুল হকও আছেন। তবে তারা ভোট দিতে নাম নিবন্ধন করেননি।




সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২ ও মাদকদ্রব্য উদ্ধার

দ্রুত জনগনের ভোট অধিকার ফিরিয়ে দিতে চাই – জামাত ইসলাম

জমকালো আয়োজনে চবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী

শাহবাগে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার

শাহবাগে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার

আরএমপির নতুন মুখপাত্র হলেন পুলিশ সুপার গাজিউর রহমান

১৩তম ডেপুটি জেলার এবং ৬১তম কারারক্ষি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত 

স্কুল থেকে চুরি হওয়া ৩টি স্মার্ট টিভি উদ্ধার, গ্রেফতার ২

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে যুবদলের ব্যস্ততম রাত

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial