রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

লক্ষ্মীপুর মোড়ের সংঘর্ষ নিয়ে তোলপাড়, তদন্তে নামলো রাজশাহী মহানগর যুবদল

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ৪, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর মোড়ে সম্প্রতি ঘটে যাওয়া একটি সংঘর্ষের ঘটনা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল শহরজুড়ে। এই ঘটনার সঙ্গে নাম জড়িয়েছে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ নাজির হাসানের।

ঘটনার পর ভিকটিমের পক্ষ থেকে বক্তব্য আসে, এরপর নাজির হাসান নিজেই সাংবাদিক সম্মেলন ডেকে নিজের অবস্থান তুলে ধরেন। কিন্তু বিতর্ক থামেনি। ভিকটিমের সমর্থকরা পরে মানববন্ধন করে ন্যায়বিচার দাবি করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন দৈনিক পত্রিকায় ছড়িয়ে পড়ায় সংগঠনের ভাবমূর্তিতে টান পড়ে বলে মনে করছে যুবদল নেতৃত্ব।

পরিস্থিতি সামাল দিতে গতকাল (৩ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজশাহী মহানগর যুবদল জানিয়েছে, ঘটনার প্রকৃত সত্য বের করতে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে লিখিত প্রতিবেদন তৈরির জন্য ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আছেন যুগ্ম-আহ্বায়ক রকিবুল হক টফি, কামরুজ্জামান মিলন, সালাউদ্দিন বিপ্লব, মাসুদুল হক মৃধা মমিন এবং মুজিবুল হক মিলন।

সংগঠনের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম জনি এবং সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি ইতিমধ্যে এই কমিটি গঠনের সিদ্ধান্ত অনুমোদন করেছেন। কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নিয়ে প্রকৃত ঘটনা অনুসন্ধান করে লিখিত প্রতিবেদন জমা দিতে হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে জোরপূর্বক বসতবাড়ি দখলের অভিযোগ

সত্য বলার মূল্য গলা কাটা লাশ — তুহিন হত্যায় জবাবদিহি চায় সাংবাদিক সমাজ!

রাজশাহীতে অবৈধ প্লাস্টিক কারখানা: অনুমতি ছাড়াই চলছে উৎপাদন, ঝুঁকিতে হাজারো মানুষ

পৌষের সকালেই কাঁপন ধরাল শীত, রাজশাহীতে তাপমাত্রা কমছে

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫

দুর্গাপুরে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে ব্যাপক লিফলেট বিতরণ

পরীক্ষার নেওয়ার দাবিতে রাবির চারুকলা শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ডাক বাংলা প্রকাশনী’র ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রাজশাহীতে যুবদলের মশক নিধন , পরিষ্কার পরিচ্ছন্ন ও বৃক্ষরোপণ কর্মসূচি

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial