রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

খরবোনায় মাদকবিরোধী প্রতিবাদের জেরে উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ৭, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর বোয়ালিয়া থানার খরবোনা এলাকায় মাদকবিরোধী কার্যক্রম ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মাদক ব্যবসার প্রতিবাদ করায় উল্টো হামলার হুমকি ও মিথ্যা অপবাদের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা মোঃ শাকিল আহমেদ আলী।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে এলাকার কয়েকজন কথিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে টার্গেট করা হচ্ছে। সম্প্রতি মসজিদ কমিটি ও এলাকাবাসীর অংশগ্রহণে একটি মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হলে সেখানে অভিযুক্তদের মাদক কার্যক্রম বন্ধের আহ্বান জানানো হয়। এর পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে তার অভিযোগ।

শাকিল আহমেদের ভাষ্য, সভার পর ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা তার পরিবারের সদস্যদের ওপর আক্রমণের চেষ্টা চালায়। বিশেষ করে গত সোমবার তার ছোট ভাই তুষারের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করা হয়। তবে স্থানীয়দের হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

তিনি আরও বলেন, ঘটনার পর নিজেদের দায় এড়াতে একটি মহল পরিকল্পিতভাবে আমাকে মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তার দাবি, কোনো আইনশৃঙ্খলা বাহিনীর নথিতে তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই।

সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় বাসিন্দা সৈকত পারভেজও অভিযুক্তদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। তিনি বলেন, এরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। অতীতে লেক এলাকা থেকে লুটপাটের ঘটনাতেও তাদের সম্পৃক্ততা রয়েছে এবং একটি হত্যা মামলার আসামি হিসেবেও তাদের নাম আছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন শাকিল আহমেদ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নতুন সরকারের যাত্রা: জুয়া-মাদক দমনে কঠোর পদক্ষেপের ঘোষণা

বাগমারা’র সাবেক এমপি আবুল কালাম আজাদ -গ্রেফতার

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে চোরাই টেলিভিশন উদ্ধার; গ্রেপ্তার ৩

“একদলীয় শাসন নয়”—গণভোট ও পিআর পদ্ধতির দাবি জামায়াতের

চট্টগ্রাম নাগরিক ফোরামের স্বাধীনতা দিবসের আলোচনায় বক্তারা

রাবির পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

মতিহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার

রাজশাহীর আরমান হেলথ কেয়ার থেকে আওয়ামী লীগ নেত্রী আটক 

রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট’: আ.লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৪

রাজশাহীতে ‘অপারেশন ডেভিল হান্ট’: আ.লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৪

দুর্নীতির কারখানা রাজশাহী মাউশি: পরিচালকের যোগসাজশে এডি আলমাছের অনিয়ম-দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial