রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ১৩ মে ২০২৬ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে রামেকে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, স্বস্তিতে শিক্ষার্থী ও রোগীর স্বজনরা

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ১৩, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এর নির্দেশে রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের বিভিন্ন ফুটপাতজুড়ে শিক্ষার্থীবান্ধব ও আকর্ষণীয় বেঞ্চ স্থাপন করা হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত দাবিটি বাস্তবায়িত হওয়ায় শিক্ষার্থী, রোগীর স্বজন ও সাধারণ পথচারীদের মাঝে স্বস্তি ও সন্তোষ দেখা দিয়েছে। এ উদ্যোগের জন্য রাসিক প্রশাসকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা ক্লাস, ওয়ার্ড, ল্যাব, লাইব্রেরি ও দীর্ঘ ডিউটির ফাঁকে বসার উপযোগী বিশ্রামস্থলের দাবি জানিয়ে আসছিলেন। ক্যাম্পাসের অভ্যন্তরে ফুটপাত উন্নয়ন ও পাকা করার কাজ শুরু হলেও বিভিন্ন স্থানে বসার ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের পাশাপাশি রোগীর স্বজনদেরও ভোগান্তিতে পড়তে হতো।

গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির বিষয়টি তাঁর কাছে তুলে ধরা হয়। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এরই ধারাবাহিকতায় রাসিক প্রশাসকের নির্দেশে অল্প সময়ের মধ্যেই ক্যাম্পাসের বিভিন্ন ফুটপাতে বেঞ্চ স্থাপন করা হয়। ইতোমধ্যে ১০টি বেঞ্চ স্থাপন করা হয়েছে এবং আরও ১৫টি বেঞ্চ স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। নতুন স্থাপিত এসব বেঞ্চ শিক্ষার্থীদের বিশ্রাম এবং রোগীর স্বজনদের সাময়িক অবকাশের জন্য কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. রিমন আলী জানান, রাসিক প্রশাসক ক্যাম্পাস পরিদর্শনে এলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী মেডিকেল কলেজ শাখার পক্ষ থেকে শিক্ষার্থীবান্ধব ও আকর্ষণীয় বেঞ্চ স্থাপনের দাবি জানানো হয়। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ে দাবিটি বাস্তবায়ন করায় তারা রাসিক প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণ ও ক্যাম্পাস উন্নয়নে এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে এবং রাজশাহী মেডিকেল কলেজ আরও আধুনিক ও প্রাণবন্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

পবা থানার অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ২

জুয়া খেলে বাগমারায় জিরো থেকে হিরো কে এই ফিরোজ?

নগরীর গণকপাড়ায় আবাসিক হোটেলের আড়ালে রমরমা দেহ ব্যবসা

মতিহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিষ্ঠান দখলের চেষ্টা, সাংবাদিককেও হুমকি—বিতর্কের কেন্দ্রে দুর্নীতিবাজ শিহাব

চট্টগ্রামে আঞ্চলিক স্কিলস ও ইনোভেশন কম্পিটিশন এবং সেমিনার অনুষ্ঠিত  

আরএমপি ডিবি’র অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

শুরু হলো আরএমপি’র স্কুল ভিজিটিং কর্মসূচি

ফ্যাসিবাদের পতনের ২ বছর — শহীদদের স্মরণে রাসিক প্রশাসকের হৃদয়স্পর্শী বাণী

দিনাজপুরে গলায় ফাঁস দিয়ে ৭ম শ্রেনীর ছাত্রের আত্নহত্যা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial