রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ৪, ২০২৬ ১:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন করেছে রাজশাহীর সাংবাদিক সমাজ। বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হামলার শিকার দুই সংবাদকর্মী হলেন দৈনিক গণকণ্ঠ পত্রিকার মাল্টিমিডিয়া প্রতিনিধি ইব্রাহিম হোসেন সম্রাট এবং ক্যামেরাম্যান আবির। গত রবিবার (২ আগস্ট) শাহমখদুম থানা এলাকায় দায়িত্ব পালনের সময় তাদের কুপিয়ে গুরুতর জখম করা হয়। বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় সন্ত্রাসী হীরা ও হেলালকে আসামি করে থানায় মামলা হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদকর্মীদের ওপর এমন হামলা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসর পরিচয়ে চিহ্নিত হীরা ও হেলাল এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি।

বক্তারা প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা না হলে রাজশাহীর সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আব্দুল আওয়াল, সহ-সভাপতি মঈন উদ্দিন; রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম; রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনি নীরো, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, সহ-সভাপতি মাসুদ রানা রাব্বানী প্রমুখ। এছাড়া রিভার সিটি প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদকসহ রাজশাহীর প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক এতে অংশ নেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হওয়ায় এরশাদ আলী ঈশাকে অভিনন্দন জানালেন মিনু

মিয়ানমারের সাগাইং-এ চলছে ভয়াবহ যুদ্ধ

বাগমারার সন্ত্রাসী জান মোহাম্মদ ও আওয়ামীলীগ মনোনীত মৎসলীগ এর দপ্তর সম্পাদক ক্যাডার রায়হান গ্রেফতার।

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনে ১০ মার্চ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজশাহী চেম্বার নির্বাচন: পরিচালক পদে শাকিলুর রহমান শাকিলের জয়

রাজশাহীতে ঘর ছাড়া অভিমানী কিশোরীকে উদ্ধার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ

‘ভূমিহীন’ থেকে ১৫ বছরেই কয়েক হাজার কোটি টাকার মালিক শাহরিয়ার আলম

লরির চাকায় পিষ্ট : প্রাণ গেল পিতা-পুত্র ও চালকের

মানবিক পুলিশিংয়ে জোর, নবীন এসআইদের আইজিপির বার্তা

কারারক্ষীকে বদলি করায় ক্ষোপে উর্ধতন কর্মকর্তাদের হয়রানিসহ মিথ্যাচারের অভিযোগ 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial