রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রমজানজুড়ে স্কুল বন্ধ: ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত একটানা ছুটি

প্রতিবেদক
বুলেটিন ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ণ

বুলেটিন ডেস্কঃ ছুটি নিয়ে নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে পবিত্র রমজান মাসের পুরো সময় সরকারি-বেসরকারি প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সংশোধিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি প্রকাশের মাধ্যমে বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ সিদ্ধান্ত জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত একটানা ছুটি থাকবে। ফলে রমজান মাসের শুরু থেকেই শিক্ষার্থীরা ছুটিতে যাবে।

পূর্বের শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ৮ মার্চ থেকে রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরুর কথা ছিল। কিন্তু নতুন সংশোধিত তালিকা অনুযায়ী, রমজানের শুরু অর্থাৎ বৃহস্পতিবার থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। এতে দেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় অন্তর্ভুক্ত থাকবে বলে মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

গত কয়েকদিন ধরে রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হবে কি না—তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছিল। বিশেষ করে তীব্র গরম এবং রমজানের পবিত্রতা রক্ষার বিষয়টি সামনে এনে অভিভাবক ও শিক্ষকদের একটি বড় অংশ পুরো মাস ছুটির দাবি জানান। অবশেষে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সমন্বিতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করলো।

সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, রমজান মাসজুড়ে শিক্ষার্থীরা একটানা ছুটি উপভোগ করবে এবং ঈদের পর নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বাগমারার তাহেরপুরে বারনই লাইফ স্টাইল শোরুম এর শুভ উদ্বোধন

শাহমখদুম থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

দিনাজপুরে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

বিএনপির আউয়াল কে টাকা দিলেই মিলবে পুকুর খননের অনুমতি 

পরিবারতান্ত্রিক রাজনীতি আর চলবে না: ডা. শফিকুর রহমান

চট্টগ্রাম বৌদ্ধ বিহারে হামলা ও বুদ্ধমূর্তি ভাংচুরের প্রতিবাদ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

একুশে পদক পাচ্ছেন চবি অধ্যাপক জিনবোধি ভিক্ষু 

রাজশাহীতে নিম্ন আয়ের অসহায় মানুষদের খাদ্য সামগ্রী দিলেন রাসিক মেয়র লিটন

চারঘাটে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল: নেতৃত্বে আবু সাইদ চাঁদ ও দেবাশীষ রায় মধু

চারঘাটে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল: নেতৃত্বে আবু সাইদ চাঁদ ও দেবাশীষ রায় মধু

রাজশাহীতে মৃত ব্যাক্তির জমি গোপনে বিক্রয়ের অভিযোগ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial