রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ৫ এপ্রিল ২০২৬ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. uncategorized
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উত্তরবঙ্গ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. দুর্নীতি অনুসন্ধান
  13. ফটো গ্যালারি
  14. বাণিজ্য
  15. বিনোদন

নড়াইলে যুবদল নেতা হত্যা মামলায় ভাড়াটে খুনি গ্রেফতার

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
এপ্রিল ৫, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ

নড়াইলের লোহাগড়া উপজেলায় যুবদল নেতা মো. সালমান খন্দকার হত্যা মামলায় ভাড়াটে খুনি নয়ন ফকির ওরফে আশিককে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ৮ মে রাতে সালমান খন্দকার তার বন্ধুদের সঙ্গে লোহাগড়া উপজেলার রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিকে যান। ওইদিন সন্ধ্যায় তিনি তার মাকে জানান যে রাতে পিকনিকে খাবেন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি।
পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন ৯ মে সকালে উপজেলার শামুকখোলা গ্রামের কাউলিডাঙ্গা বিল থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ১১ মে নিহতের ভাই নাহিদ খন্দকার বাদী হয়ে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর আগে এ মামলায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল।
এরই ধারাবাহিকতায় শনিবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) তারক বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নয়ন ফকির ওরফে আশিককে গ্রেফতার করেন।
এ বিষয়ে পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আরএমপি ডিবি’র অভিযানে ১১ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

নাটোরে বিদ্যুৎ উপকেন্দ্র লুট, দুই কোটি টাকার মালামাল উধাও

চাঁপাইনবাবগঞ্জে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপ্তি

কাস্টমার ঠকানোর নতুন বুদ্ধি , রাজশাহীতে ইলিশ মাছ কেটে বিক্রি 

রাজশাহীতে জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৪ উদযাপন 

রাজশাহীতে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করেছে আরএমপি’র কর্ণহার থানা পুলিশ

রাজশাহীতে জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী’র উপজেলা প্রশাসন ম্যানেজ করে দিনের আলোতে প্রকাশ্যে চলছে অবৈধ পুকুর খনন 

বাঘা সীমান্তে বিজিবির অভিযান: ৩১ লাখ টাকার দূর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

রাজশাহী মহানগরীতে চোরাই চার্জার ভ্যান উদ্ধার; গ্রেপ্তার ১

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial