রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ৪ এপ্রিল ২০২৬ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

তেলের কৃত্রিম সংকট ও অবৈধ মজুত রোধে কঠোর অবস্থানে রাজশাহীর ডিসি

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
এপ্রিল ৪, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও অবৈধ মজুত প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন রাজশাহীর নতুন জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম।
তিনি বলেন, কোনোভাবেই অবৈধভাবে তেল মজুত করতে দেওয়া হবে না। এ ধরনের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে জরিমানাসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার সকালে পবা উপজেলার কাঁটাখালী পৌর বাজারে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক জানান, রাজশাহীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরিদর্শনকালে বরেন্দ্র কর্তৃপক্ষের ফেলে রাখা অসম্পূর্ণ ড্রেনের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকা ও পৌরসভার অপরিষ্কার ও অসম্পূর্ণ ড্রেন চিহ্নিত করে দ্রুত পরিষ্কার ও সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পৌর এলাকার পরিচ্ছন্নতা একটি চলমান প্রক্রিয়া। এ কারণে প্রতি সপ্তাহে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
তেলের বাজার নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে দুর্গাপুর উপজেলার আলী বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ তেল মজুতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউনিয়ন থেকে শুরু করে প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। মহানগরীসহ পুরো জেলায় এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, বৈশ্বিক সংকটের এ সময়ে সরকার ভর্তুকির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এ অবস্থায় বাজারে পণ্যের সুষম বণ্টন নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা অবৈধ মজুতদারিতে জড়িত থাকলে তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।
ডিসি আরও জানান, তেলের কৃত্রিম সংকট ঠেকাতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মেহেদী হাসানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

মতিহার থানার অভিযানে ৩ অপহরণকারী গ্রেপ্তার

রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরণোত্তর সহায়তা: পরিবারের হাতে ২ লাখ টাকার চেক

রাজশাহীতে অনুদানের নামে ইট ভাটায় উপজেলা প্রশাসনের চাঁদাবাজি

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার

পৌষের সকালেই কাঁপন ধরাল শীত, রাজশাহীতে তাপমাত্রা কমছে

রাজশাহী মহানগরীর সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় আরএমপি’র পুলিশ কমিশনারের উদ্যোগ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সম্ভাব্য ফ্রান্স সফর বিষয়ে সিটি কর্পোরেশন এর প্রকৃত বক্তব্য

আরএমপি ডিবি’র পৃথক অভিযানে ৭৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ৬

দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসবে মেতে উঠেছে রাবির ফোকলোর বিভাগ 

রাজশাহীতে মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণা, যুবদল নেতা রফিকুল ইসলাম রবি

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial