রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ২৭ মে ২০২৬ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী মহানগরবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ২৭, ২০২৬ ৯:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী মহানগরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মোঃ মাহফুজুর রহমান রিটন। এক শুভেচ্ছা বাণীতে তিনি আত্মত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের চেতনায় সবাইকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

বাণীতে রাসিক প্রশাসক বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ ও মহান আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্যের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.) এর মহান ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে অহংকার ও স্বার্থপরতা পরিহার করে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার মাধ্যমে সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

 

তিনি আরও বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশন ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।

 

রাসিক প্রশাসক জানান, মহানগরকে পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও স্বাস্থ্যসম্মত রাখতে নগরবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, নাগরিকদের আন্তরিক সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ সম্ভব হবে।

 

তিনি বলেন, এবার প্রথমবারের মতো রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরবাসীর মাঝে কোরবানির মাংস সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য পরিবেশবান্ধব পচনশীল ব্যাগ এবং ব্লিচিং পাউডার বিতরণ করা হচ্ছে। পাশাপাশি কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় লবণ বিতরণ, যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহযোগিতা এবং ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের সহায়তায় বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

সবশেষে তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানিয়ে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান। মহান আল্লাহ যেন সবার কোরবানি কবুল করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ দান করেন—এ কামনাও করেন তিনি।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আরএমপি ডিবি’র অভিযানে গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ২

রাজশাহী নগরীর ২১ নং ওয়ার্ডে ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কোটাভঙ্গ, পদোন্নতি বাণিজ্য ও নথি গোপন —রেলওয়ে পশ্চিমাঞ্চলে ভয়াবহ অনিয়মের চিত্র

রাজশাহী জোনাল সেটেলমেন্ট অফিসে ঘুষ ছাড়া মিলবেনা খতিয়ান-নকশা

রেডার ত্রি-বার্ষিক নির্বাচন: সভাপতি লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান 

বন্ধ হতে পারে দেশের পেট্রোল পাম্প

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বায়ুদূষণে ১১০ শহরের মধ্যে ঢাকা আজ শীর্ষে, মান ‘খুবই অস্বাস্থ্যকর’

নাগরিক সনদ অনুযায়ী সেবা প্রদান, প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

দিনাজপুরে চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial