রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ১২ আগস্ট ২০২৬ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রেলগেটের ‘বই বিথী পত্রিকা এজেন্সি’র স্বত্বাধিকারী শাহিন আর নেই

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ১২, ২০২৬ ২:৫১ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর রেলগেটস্থ ‘বই বিথী পত্রিকা এজেন্সি’র স্বত্বাধিকারী ও পত্রিকা এজেন্সি জগতের পরিচিত মুখ শাহিন ভাই আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আকস্মিক মৃত্যুতে রাজশাহীর সাংবাদিক, সংবাদপত্র বিক্রেতা ও হকারদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

রাজশাহীর সংবাদপত্র অঙ্গনের ছোট-বড় প্রায় সকল সাংবাদিক এবং বাসাবাড়িতে পত্রিকা পৌঁছে দেওয়া হকারদের কাছে শাহিন ভাই ছিলেন অত্যন্ত পরিচিত ও আপনজনের মতো। দীর্ঘদিন ধরে রাজশাহী অঞ্চলে সংবাদপত্র সরবরাহ ও পত্রিকা এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত থেকে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সহকর্মী ও পরিচিতজনদের কাছে তার অমায়িক ব্যবহার, আন্তরিকতা এবং সবার সঙ্গে সুসম্পর্ক ছিল বিশেষভাবে প্রশংসিত। তার আকস্মিক প্রয়াণে রাজশাহীর সংবাদপত্র অঙ্গনে একজন পরিচিত ও প্রিয় মুখের শূন্যতা তৈরি হলো।

শাহিন ভাইয়ের মৃত্যুতে সাংবাদিক ও সকালের বুলেটিন পরিবার গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম নাগরিক ফোরামের যৌথ সভার সিদ্ধান্ত দুর্নীতি ও সকল অনিয়মের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী সংগঠন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

আশুরার আদর্শ ধারণ করে মানবিক সমাজ গঠনের আহ্বান মাহফুজুর রহমান রিটনের

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

রাজশাহীতে নৌপথে পণ্যবাহী নৌযান চলাচলের শুভ উদ্বোধন 

একুশে পদক পাচ্ছেন চবি অধ্যাপক জিনবোধি ভিক্ষু 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭ ও মাদকদ্রব্য উদ্ধার

নতুন স্বপ্ন, উন্নয়ন ও নাগরিক সেবার প্রত্যয়ে সোহেলের নববর্ষ শুভেচ্ছা

মোহনপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনায় নারী সদস্যকে নির্যাতন

রাতের অন্ধকারে রাজশাহী ছেয়ে গেল রহস্যময় পোস্টারে — টার্গেট খোদ পুলিশ!

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial