রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ১ মার্চ ২০২৫ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আবারো হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিককে হস্তান্তর করলো আরএমপি

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ১, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ

মো: মহসিন সরদার রনি, রাজশাহী:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় উদ্ধার করা মোবাইল ফোনগুলো আজ আনুষ্ঠানিকভাবে তাদের প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

আজ ১ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১১:৩০ টায় আরএমপি সদর দপ্তরে মোবাইল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোবাইল ফোনের মালিক ও উদ্ধারকারী অফিসারগণ উপস্থিত ছিলেন। এর আগেও তিন বার এমন আয়োজন করে মোবাইল ফেরত দেওয়া হয়েছে।

এ অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে ফেব্রুয়ারি ২০২৫ মাসে উদ্ধার হওয়া ৪৯টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। এছাড়াও আরএমপির অন্যান্য থানা গুলোকেও হারানো মোবাইল উদ্ধারে প্রযুক্তি দিয়ে সহায়তা করে যাচ্ছে তারা। গত ফেব্রুয়ারি মাসে আরএমপির অন্যান্য থানা ৫৪ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে। মোবাইল গুলো থানা থেকে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার মোঃ আবু সুফিয়ান বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে নাগরিকদের হারানো বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে নিরলসভাবে কাজ করছে। আজ আমরা উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো তাদের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে আনন্দিত। এটি জনগণের প্রতি পুলিশের দায়বদ্ধতারই একটি দৃষ্টান্ত। আমরা সব সময় নাগরিকদের নিরাপত্তার পাশাপাশি এধরণের সেবা দিয়ে থাকি। হারিয়ে যাওয়া বা ছিনতাই হওয়া মোবাইল গুলি উদ্ধার করা একটু কঠিন হয়ে দাঁড়ায় সেই জন্য থানা অনেক ব্যস্ত থাকায় সেগুলো করতে পারত না। আমি এখন সাইবার ইউনিটের একটি টিম করে দিয়েছি যারা শুধু হারিয়ে যাওয়া মোবাইল গুলোর উদ্ধারের কাজ করছে। সেজন্য আপনারা থানায় সাধারণ ডায়েরি করার পরে একটু ধৈর্য ধরবেন যত দ্রুত সম্ভব আমরা সেই ফোনগুলি উদ্ধার করে আপনাদের হাতে তুলে দেব।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীনসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

আরএমপি ডিবি’র অভিযানে ৮ জুয়াড়ি গ্রেপ্তার

চন্দ্রিমা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মতিহার থানার অভিযানে ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রামে ওয়ার্ড কাউন্সিলর টিনুর নেতৃত্বে কোটা আন্দোলনকারীদের মারধর

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে স্বামী-স্ত্রী গ্রেপ্তার, উদ্ধার ৬০ পিস ইয়াবা

সংবাদ প্রকাশের জেরে বাঘায় সাংবাদিকের উপর মাদক কারবারি’র হামলা

সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

রাউজানে মোবাইল মিল্কিং মেশিন ও সাইলেজ নির্মাণের উপকরণ বিতরণ

রাজশাহী দুর্গাপুরে অদৃশ্য কারণে পুকুরের মাছ মরে শেষ 

আবারো হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিককে হস্তান্তর করলো আরএমপি

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial