রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ৮ এপ্রিল ২০২৪ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি ডিবি’র অভিযানে ৩০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার; গ্রেফতার ১

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ৮, ২০২৪ ৬:১৯ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর মতিহার থানার তালাইমারী কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৩০০ পিস ট্যাপেন্টাডলসহ ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বিল্লী গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মো: এছাহাক (৩২), বর্তমানে সে মতিহার থানার তালামারী বালার ঘাট এলাকায় বসবাস করে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৭ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল পৌনে ৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই মো: আশরাফুল ইসলাম ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মতিহার থানার তালাইমারী এলাকায় এক ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকাল ৫ টায় মতিহার থানার তালাইমারী এলাকায় অভিযান পরিচালনা করে আসামি এছাহাককে ৩০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু কর হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চীন আনছে পারমাণবিক ব্যাটারি, চার্জ ছাড়াই ফোন চলবে ৫০ বছর

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৩ ও মাদকদ্রব্য উদ্ধার

কুষ্টিয়ায় ঈদে দুস্থরা টাকা ছাড়াই পছন্দের পোশাক পাবেন

আরডিএ কার্যালয়ে মবের তাণ্ডব: পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাই

ভাষা শহীদদের প্রতি রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

রাজশাহীতে যুবদলের মশক নিধন , পরিষ্কার পরিচ্ছন্ন ও বৃক্ষরোপণ কর্মসূচি

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

সেবার টেবিলে রাকাব ব্যবস্থাপকের ‘বিলাসী ঘুম

মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে অসাধু মিডিয়া কর্মীর তোপের মুখে গোদাগাড়ী থানার পুলিশ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial