রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
মঙ্গলবার , ২ জুলাই ২০২৪ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি হেডকোয়ার্টার্সে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করলেন আইজিপি মহোদয়

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ২, ২০২৪ ১:৪৫ পূর্বাহ্ণ

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) হেডকোয়ার্টার্সে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।

 

সোমবার (১ জুলাই) সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন, স্বাধীনতা সংগ্রামের ওপর প্রকাশিত আলোকচিত্র ও বইপত্র সন্নিবেশিত এই কর্নার উদ্বোধন করেন পুলিশ প্রধান।

আইজিপি বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নির্মিত ‘বঙ্গবন্ধু কর্নার’-এর মাধ্যমে সাধারণ জনগণ ও পুলিশ সদস্যরা বঙ্গবন্ধুর জীবনদর্শন সম্পর্কে জানতে পারবেন। বঙ্গবন্ধুর জীবনাদর্শে উজ্জীবিত হয়ে প্রত্যেক পুলিশ সদস্য সততার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের এ মহৎ উদ্যোগের প্রশংসা করেন।

 

আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বিপিএম বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদস্যদের মধ্যে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও অনুপ্রেরণাকে ছড়িয়ে দিতে আরএমপি হেডকোয়ার্টার্সে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে জাতির পিতার বর্ণাঢ্য জীবন, স্বাধীনতা সংগ্রামের ওপর প্রকাশিত আলোকচিত্র ও বইপত্রসহ ছবি সন্নিবেশিত করা হয়েছে। এখান থেকে পুলিশ সদস্যরা বঙ্গবন্ধুর জীবনদর্শন সম্পর্কে জানতে পারবেন এবং আরও জানতে উদ্বুদ্ধ হবেন।

 

উদ্বোধন শেষে আরএমপি ও রাজশাহীর বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সঙ্গে আইনশৃঙ্খলা-বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন আইজিপি।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সৈয়দা সাহেদা সুলতানা

রাজশাহীতে ধর্ষণ ছাত্রীর পরিবারের পাশে দাঁড়াতে যুবদলের আহবান 

নাটোরের (বিএডিসি) তে টাকা ছাড়া মেলে না প্রকল্প

জলবায়ু পরিবর্তনের হাত থেকে দেশকে রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য’- অর্থ প্রতিমন্ত্রী

রাজশাহী থেকে ঢাকা, শেষে চট্টগ্রাম—অভিযানে অপহরণকারী গ্রেফতার, ভিকটিম উদ্ধার

নাটোরের লালপুরে ট্রাকচাপায় নিহত ৩, আহত ৪

জনকল্যাণ, উন্নয়ন ও আস্থার প্রতিশ্রুতি নিয়ে সোহেল রানার নববর্ষ শুভেচ্ছা

প্রকাশিত সংবাদে দু:খ প্রকাশ

আইএইচটি শাখা ছাত্রদলের লিফলেট বিতরণ

ঠাকুরগাাঁও- ২ আসনে নব নির্বাচিত সংসদ সদস্যকে আওয়ামী লীগের সংবর্ধনা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial