রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

গণতান্ত্রিক ছাত্রসংসদ থেকে রাবির দুই সাবেক সমন্বয়কের পদত্যাগ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৩:৩৯ অপরাহ্ণ

ফাহিমা করিম বন্যা,রাবি প্রতিনিধি :

‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়কের ও যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব ও সালাউদ্দীন আম্মার।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তারা।

মেহেদী সজীব তার পোস্টে লিখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত করার বিষয়টি তার অগোচরেই করা হয়েছে, যা তিনি মেনে নিতে রাজি নন। তিনি স্পষ্টভাবে জানান, ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক “নয়া ফ্যাসিবাদী মনোভাবের উত্থান” এর প্রতিবাদে তিনি এ প্ল্যাটফর্মে থাকতে চান না।

তিনি আরও লিখেন, আমি আগেই কেন্দ্রকে জানিয়ে দিয়েছি যে, বিভাজনের রাজনীতিতে আমি থাকতে পারবো না। তবুও আমাকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ঘোষণা করা হয়েছে, যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য স্টেকহোল্ডারদের বিপ্লব-পরবর্তী সময়ে পরিকল্পিতভাবে বিভক্ত করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের মৌলিক দাবিগুলো পূরণে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমার স্পষ্ট বার্তা ঢাকা ও ঢাবিকেন্দ্রিক ফ্যাসিবাদী মনোভাব থেকে যতদিন না এই দলের অংশীজনরা বেরিয়ে আসতে পারবে, বিকেন্দ্রীকরণের দিকে মনোনিবেশ করবে, ততদিন আমি তাদের সাথে কোনো ধরনের রাজনৈতিক বোঝাপড়ায় যাবো না”।

একইসময় সালাউদ্দিন আম্মার তার ফেসবুক পোস্টে লিখেন, আমাদের স্ট্যান্ড আমরা গতকাল রাতেই ক্লিয়ার করেছিলাম। আমাদের কাছে শিক্ষার্থীদের পালসটা বেশী গুরুত্বপূর্ণ। রাবি শিক্ষার্থীরা চাচ্ছেনা এই ঢাবি আধিপত্যবাদের পক্ষে থাকতে তাই আমরাও চাচ্ছিনা। শিক্ষার্থীরা না চাইলে আমরা কিছুইনা।

 

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীতে বেড়েই চলছে RC ক্যাবল চুরি: যুবক ধরা পড়ল হাতে হাতে

রাজশাহীতে বেড়েই চলছে তার চুরি: RC ক্যাবলের চোরকে ধরা পড়ল হাতে হাতে

মাদকের অন্ধকার ছিঁড়ে আলো — রাজশাহীর নতুন গল্প লিখছেন একজন পুলিশ কমিশনার 

হারানো মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করলেন আরএমপি পুলিশ কমিশনার

বাঘা সীমান্তে বিজিবির অভিযান: ৩১ লাখ টাকার দূর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

নেচে-গেয়ে পিটিয়ে যুবক হত্যা : এবার স্ত্রীকেও মেরে ফেলার হুমকি দিলেন ঘাতকরা 

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ইবিএ প্রকল্পের খালের টাকা জলে

পুঠিয়ায় এক এনজিওর কিস্তির গ্যাড়াকলে নারীরা, কিস্তির কুপ্রভাব, হেনস্থা করতে থানায় অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial