রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ৫ মার্চ ২০২৫ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

ঢাবি কেন্দ্রিক ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগ এনে রাবিতে বিক্ষোভ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ৫, ২০২৫ ১২:০৯ পূর্বাহ্ণ

 

ফাহিমা করিম বর্ণা , রাবি প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রিক সিন্ডিকেট তৈরি করে দেশের সব সেক্টরে ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৪ মার্চ) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে বিক্ষোভ শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা।

এসময় তারা ‘পেতে চাইলে মুক্তি, ছাড় ঢাবি ভক্তি’, সিন্ডিকেট নিপাত যাক, বাংলাদেশ মুক্তি পাক’, ‘ঢাবিজম নিপাত যাক’, ‘দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত’ এসব স্লোগান দেন।

বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর অন্যতম সমন্বয়ক ফাহিম রেজা বলেন, ‘ ৫ আগস্টের পর আমরা বৈষম্যহীন, সকলের অংশীদারিত্বমূলক একটি রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিলাম। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট করে ক্ষমতা কুক্ষিগত করেছে। আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একজন শিক্ষা উপদেষ্টা নিয়োগের ঘোষণা দেওয়ার এক ঘন্টা পর ঢাবি সিন্ডিকেট তা বদলিয়ে নিজেদের একজন নিযুক্ত করেছে আমরা এর তীব্র নিন্দা জানায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও উত্তরবঙ্গ থেকে কোনো উপদেষ্টা, পিএসসি-ইউজিসি মেম্বারসহ সংস্কার কমিশনগুলোতে অবস্থান দেওয়া হয়নি। শুরু রাবি বা রাজশাহী নয় বাংলাদেশের অন্যান্য জায়গাগুলোতে একই অবস্থা। কেবল ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট করে ক্ষমতা কুক্ষিগত করে রেখছে। আমরা এ সিন্ডিকেটের অবসান চাই।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, ‘ ঢাকা কেন্দ্রিক যে সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে তা চরম বৈষম্যের। সারাদেশকে বঞ্চিত করে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে ক্ষমতা কুক্ষিগত করা আমাদের বিপ্লবের মান্ডেড বিরোধী। অতিদ্রুত আপনারা এ সিন্ডিকেটের অবসান ঘটান এবং দেশের সকল জায়গায় ক্ষমতা সুষ্ঠু বণ্টন করেন নাহলে পূণরায় জনতা মাঠে নামতে বাধ্য হবে।

বিক্ষোভে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অসংখ্য শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

 

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কিশোরদের মনোজাগতিক উৎকর্ষ সাধনে বুদ্ধিবৃত্তিক পদক্ষেপ নিতে হবে

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে রমজান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরএমপি ডিবি’র অভিযানে ৮ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার; গ্রেফতার ২

রাজশাহীতে নিম্ন আয়ের অসহায় মানুষদের খাদ্য সামগ্রী দিলেন রাসিক মেয়র লিটন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূতকরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খুলিপাড়ায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে আবারও পুকুর ভরাটের চেষ্টা

রাজশাহীতে আরো সাত শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক মেয়র লিটন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial