রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

দীর্ঘ ১৭ বছর পর রাজশাহী সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডে যুবদলের কমিটি গঠন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ও দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী মহানগর যুবদলের অধীনস্থ বোয়ালিয়া থানা অন্তর্গত রাজশাহী সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের যুবদলের কমিটি দেওয়ার লক্ষ্যে কর্মীসভা আয়োজন করা হয়।

৮ ফেব্রুয়ারি ( শনিবার ) বিকাল ৫ ঘটিকায় রাজশাহী নগরীর বেলদরপাড়ার মোড়ে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়। জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মাহফুজুর রহমান রিটন , আহ্বায়ক রাজশাহী মহানগর যুবদল, অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি।

কর্মী সভায় ২২ নম্বর ওয়ার্ডের যুবদলের প্রার্থী প্রিন্স সহ অন্যান্য প্রার্থীর নেতৃত্বে ছোট ছোট মিছিল নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয় । এরপর রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন জাতীয় পতাকা ও রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি দলীয় পতাকা উত্তোলন করে পায়রা উড়িয়ে অনুষ্ঠানটি শুরু করেন।

রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি বক্তব্যে বলেন, রাজশাহীর প্রতিটি ওয়ার্ডে যুবদলের যে কমিটি হবে সেটা ফ্রেশ কমিটি হওয়া যায়। যারা কমিটির দায়িত্ব নেওয়ার জন্য নাম লেখাবেন তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে জড়িত থাকা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল ও মাদক সংক্রান্ত কোন অভিযোগ থাকলে তাদের পর থেকে বহিষ্কার করা হবে। যারা বিগত সময় দলের মিটিং মিছিল করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন তারা ভেবে না নতুনদের মাঝে আপনাদের আমরা ভুলে যাব। আপনারা দলে শাসন মানে জায়গা দেওয়া হবে। আমাদের আশেপাশে অনেক আওয়ামী লীগ সহ তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘুরে বেড়াচ্ছে তাদের বলতে চাই আপনারা দেশে এমন কোন কিছু করবেন না যার জন্য আমাদের আপনাদের উপরে চড়াও হতে হয়। যে নেত্রী নেতাকর্মীদেরকে রেখে দেশ থেকে পালিয়ে যায় তার নির্দেশে যদি হরতাল অবরোধ করার চেষ্টা করেন আপনাদের পিঠের চামড়া থাকবে না। আমাদের যুবদল কর্মীদের বলতে চাই আপনারা যেই সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের উপরে অত্যাচার করে নাই তাদের কিছু বলার দরকার নাই । আর যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ভাইদের রক্তাক্ত ও জীবন নিয়েছে তাদের কোন ছাড় দেওয়া হবে না তাদের দেখা মাত্রই আইনগত ব্যবস্থা নিতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, আপনারা যারা এই যুবদলের কর্মী সভায় উপস্থিত হয়েছেন তারা কি কখনো যুবদলের কমিটি দেখেছেন। আমরা অনেকবার চেষ্টা করেছি যুবদলের কমিটি দেওয়ার কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। কারণ গত ১৫ বছর খুনি শেখ হাসিনা রাজনীতিকে হিংসাত্ম রাজনীতি গড়ে তুলেছিল। এই শেখ হাসিনার আসল নেশা ছিল রক্ত প্রতিটা দিন কোন না কোন খুন, গুম, অন্যায় ভাবে জেলে বন্দি, বিএনপি ও জামাতের নেতাকর্মীদের হামলা মামলা না করলে তার ঘুম আসতো না। অনেক ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা এই দেশটি ফিরে পেয়েছি আমরা চাই দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা দাবী সম্পন্ন করে জনগণকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে। সেই বাংলাদেশ উপহার দিতে আমাদের সকলকে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে তবেই আমরা সফল হব।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে শুরু হতে যাচ্ছে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা

পশ্চিমাঞ্চল রেলওয়ের স্টেকহোল্ডারগণের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

পৈত্রিক ভিটায় ঘর মেরামতের কাজ করতে গিয়ে ভূমিদস্যুর নির্যাতন ও মারধরের শিকার হওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৪তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে

রাজশাহীর স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের আশ্বাস জামায়াত প্রার্থী ডা. জাহাঙ্গীরের

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বেসরকারী পর্যায়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে : স্বাস্থ্য মন্ত্রী

রাজশাহীতে জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি: নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী ফাইজা গ্রেপ্তার

ঈদের আগে পরিচ্ছন্নতাকর্মীদের মুখে হাসি, প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিল রাসিক প্রশাসক রিটন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন পিয়ারুল ইসলাম পিন্টু

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial