রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

নবযোগদানকৃত রাজশাহীর পুলিশ সুপারের সাথে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ডিসেম্বর ২৬, ২০২৪ ৮:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

প্রথমবারের মতো রাজশাহী জেলায় নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন ফারজানা ইসলাম। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে রাজশাহীর সদ্য বিদায়ী এসপি মো. আনিসুজ্জামানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।

২৬ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে বিকাল ০৪.৩০ টায় নবযোদানকৃত রাজশাহীর পুলিশ সুপারের সাথে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফারজানা ইসলাম এর আগে ঢাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) ছিলেন। তিনি ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে ২০০৬ সালে পুলিশে যোগ দেন। তার নিজ জেলা চাঁদপুর। তিনি ২০১৫ সালে অ্যাডিশনাল এসপি হিসেবে পদোন্নতি লাভ করে। অ্যাডিশনাল এসপি হিসেবে তিনি ইমিগ্রেশন সহ এসবি বিভিন্ন শাখায় কর্মরত ছিলেন। এরপর তিনি ২০১৮ সালে এসপি হিসেবে পদোন্নতি লাভ করে। এছাড়া তিনি রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে বেসিক কোর্স সম্পূর্ণ করেছেন তার সাথে দেশে ও বিদেশের বেশ কিছু প্রশিক্ষণও গ্রহণ করেছেন বলে জানা যায়।

 

এ সভায় পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম ২০২৪ এর জুলাই-আগস্ট বিপ্লবে শহিদ ও আহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, অন্তবর্তীকালীন সরকারের নতুন অভিযাত্রায় বাংলাদেশ পুলিশও নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনা করছে। এই যাত্রায় প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা আমাদের সহযাত্রী। গত পাঁচ মাসে আমরা নিরন্তর প্রচেষ্টায় পুলিশি কার্যক্রমকে মাঠ-পর্যায়ে সচল রেখে জনগণের জান ও মালের নিরাপত্তা প্রতিবিধান করছি।

তিনি আরও বলেন, রাজশাহী জেলা পুলিশ অত্যন্ত বলিষ্ঠভাবে দায়িত্ব পালন করতে সমর্থ হয়েছে। গত আগস্ট হতে আজ পর্যন্ত নিষিদ্ধ সংগঠনের সদস্য-সহ মোট ৬১৮ জন ৩৫টি মামলায় গ্রেফতার হয়েছে। মাদক উদ্ধারে রাজশাহী রেঞ্জের মধ্যে রাজশাহী জেলা ভূয়শী প্রশংসা কুড়িয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মোঃ আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ খায়রুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, এসভায় রাজশাহীর ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়া ও অনলাইন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ তাঁদের মূল্যবান মতামত উপস্থাপন করে রাজশাহী জেলা পুলিশকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন

 

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ

আরডিএ কার্যালয়ে মবের তাণ্ডব: পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাই

ঠাকুরগাাঁও- ২ আসনে নব নির্বাচিত সংসদ সদস্যকে আওয়ামী লীগের সংবর্ধনা

জলাশয় ভরাটে বিএডিসির কার্যক্রম অবৈধ: হাইকোর্ট

চন্দ্রিমা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জোহা দিবসকে জাতীয়করণের দাবি রাবি প্রেসক্লাবের

তারেক রহমান সাইবার ফোরামের রাজশাহী জেলার কমিটি গঠন 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

খুলিপাড়ায় প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে আবারও পুকুর ভরাটের চেষ্টা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial