রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ২৬ জুন ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ২৬, ২০২৪ ৬:০৭ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর পবা থানার বড়গাছি বটতলা এলাকায় অভিযান পরিচালনা করে ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: আলম রাজশাহী মহানগরীর পবা থানার বড়গাছি এলাকার মো: সাবর আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: আলমের বিরুদ্ধে রাজশাহী’র আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র পবা থানায় মুলতবি ছিল। আসামি মো: আলমকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পবা থানা পুলিশ। গতকাল ২৫ জুন ২০২৪ সন্ধ্যায় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি মো: আলম পবা থানার বড়গাছি বটতলা মোড় এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মো: তাজউদ্দিন আহম্মেদ ও তাঁর টিম গতকাল সন্ধ্যা সাড়ে ৬ টায় অভিযান পরিচালনা করে আসামি মো: আলমকে বড়গাছি বটতলা এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩ ও মাদকদ্রব্য উদ্ধার

মাস্টার অফ আর্টস ইন এডুকেশনে ২১ জনের মধ্যে ১৯ আফগান

বর্ষায় সাপের কামড়ে বিপর্যস্ত রাজশাহী: ৬৬ দিনে ৩৩ জন রোগী ভর্তি 

নির্বাচনকে কেন্দ্র করে জিউপাড়ায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

বরেন্দ্র ভূমিতে আগাম জাতের আলুর বাম্পার ফলন

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

জাল দলিলে জমি দখলের অভিযোগ সাবেক কাউন্সিলর পল্টুর বিরুদ্ধে

রাজশাহীতে তহশিলদারের যোগসাজশে আবাসন প্রকল্পের ঘর দখলের অভিযোগ

রাজশাহীর পবা উপজেলায় রাতের আঁধারে পুকুর খননের মাটি বিক্রির মহোৎসব

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial