রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ১৫ জুলাই ২০২৪ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ১৫, ২০২৪ ১:০২ পূর্বাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর পবা থানার বাগধানি এলাকায় অভিযান পরিচালনা করে ৩ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: মাসুদ রাজশাহী মহানগরীর পবা থানার বাগধানি এলাকার মো: আ: খালেকের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: মাসুদের বিরুদ্ধে রাজশাহী’র পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র পবা থানায় মুলতবি ছিল। আসামি মো: মাসুদকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পবা থানা পুলিশ। গতকাল ১৩ জুন ২০২৪ দিবাগত রাতে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি মাসুদ পবা থানার বাগধানি এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মো: তাজউদ্দিন আহম্মেদ ও তাঁর টিম রাত ২ টায় অভিযান পরিচালনা করে আসামি মো: মাসুদকে বাগধানি এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নওগাঁর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপ মহাপরিচালক

রাজশাহীতে ‘Snake Awareness and Rescue’ কর্মসূচি অনুষ্ঠিত

রাজশাহীর বানেস্বরে পেঁয়াজের বীজ কিনে প্রতারণার শিকার অর্ধশত কৃষক

রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের খরা সহনশীলতা, মরুময়তা ও পানিসংকট নিরসনের দাবী

আরএমপি ডিবি’র অভিযানে ৮ জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

বরেন্দ্র ভূমিতে আগাম জাতের আলুর বাম্পার ফলন

দিনাজপুরে গলায় ফাঁস দিয়ে ৭ম শ্রেনীর ছাত্রের আত্নহত্যা

রাজশাহীতে মুক্তিযোদ্ধার বাড়ি দখল, প্রতিবাদে সংবাদ সম্মেলন 

মতিহার থানা পুলিশের অভিযানে ভুয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial