রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৪ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

পুলিশ জনগনের বন্ধু কথা টা ভুল ছিল : আর এম পি পুলিশ কমিশনার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৬:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু সুফিয়ান বলেছেন, ৫ আগষ্টের আগে যতোই বলা হোক জনতাই পুলিশ পুলিশই জনতা , পুলিশ জনগনের বন্ধু, সবার জন্য থানার দরজা খোলা আসলে এগুলি কথা ভুল ছিলো। পুলিশের সাথে সাধারণ মানুষের একটি দুরত্ব থেকে গিয়েছিলো, সেটি ৫ আগস্টের পর বোঝা গেছে। এখন জনগনের সাথে ব্যবধান কমিয়ে তাদের মনে যায়গা করার চেষ্টা করছে পুলিশ।

বেলা ১১টায় নগরীর মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে ইলেকট্রিক , প্রিন্ট ও অনলাইন সাংবাদিকদের সাথে পরিচয় ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এসময় মহানগর পুলিশের কমিশনার তার বক্তব্যে পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান, আপনাদের সর্ব প্রথম কাজ হবে জনগনকে কাছে টেনে নেওয়া। জনগনের মনে বিশ্বাস, আশ্বাস ও ভরসা গড়ে তুলতে হবে। বাহিনির সদস্যদের আচরণ, ব্যবহারের পরিবর্তন ঘটিয়ে জনগনের জন্য কাজ করতে। এসময় সম্প্রতি ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা গুলোতে সুষ্ঠু তদন্ত ও সঠিক আসামী গ্রেপ্তারের জন্য পুলিশের প্রতি নির্দেশনা দেন। এছাড়া সম্প্রতি মব জাস্টিসে নিহত রাজশাহীর সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদের মামলায় সঠিক আসামীদের ধরে বিচারের মুখোমুখি করারও প্রতিশ্রুতি দেন তিনি। আন্দোলনে রাজশাহীতে যারা ছাত্র-জনতাকে আহত-নিহত করেছে তাদের সবার বিচার করা হবে।

তিনি আরও জানান, আসামী যে দলের, কিংবা যে মতেরই হোকনা কেনো কোন ছাড় দেয়া হবেনা। এর বাইরে রাজশাহী সীমান্ত এলাকার নগরী হওয়ায় মাদকের বিস্তার রোধে পুলিশের করণীয়, নগরীতে যানজট নিরসণ ও অপরাধ দমনে সিসি ক্যামেরা পুনঃস্থাপনেরও কথা সাংবাদিকদের জানান তিনি। এসময় রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমের অন্তত শ খানেক সংবাদকর্মী এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

তিনি আশ্বাস দেন এখন থেকে আরএমপি পুলিশ জনগনকে নিজের পরিবারের মত রাখবে। কোন জনগণ হয়রানী হবে না। আমাদের পুলিশ বাহিনী এখন থেকে কারো লাঠিয়াল বাহিনী হবে না। সঠিককে সম্মান আর দোষী কে বিচারের আওতায় আনা হবে। সে যতো বড় ভিআইপি হোক অন্যায় করলে তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে ।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

মাছ চুরি ও প্রতারণার মামলায় সরদার জান মোহাম্মদ আটক

জাতীয় ঈদগাহে প্রধান জামাত, শান্তির আহ্বান

রাজশাহীতে উচ্চশিক্ষার বার্তা নিয়ে আসছে ভারতের চন্ডিগড় বিশ্ববিদ্যালয়

পুলিশ জনগনের বন্ধু কথা টা ভুল ছিল : আর এম পি পুলিশ কমিশনার

‘আওয়ামী পুনর্বাসনের চেষ্টা বন্ধ ও পুরাতন কমিটি পুনর্বহালের দাবিতে সিবিএ’র সংবাদ সম্মেলন’

মা, আমি, আমরা আর ১৯৭১ গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা  নাজরিন আরার গ্রন্হটি আগামী প্রজন্মের কাছে এক মূল্যবান ও অনুসরণযোগ্য হতে পারে 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৬ ও মাদকদ্রব্য উদ্ধার

দীর্ঘ ১৭ বছরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ 

রাজশাহী মহানগরীতে বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণা; যুবক গ্রেপ্তার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial