রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

মা, আমি, আমরা আর ১৯৭১ গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা  নাজরিন আরার গ্রন্হটি আগামী প্রজন্মের কাছে এক মূল্যবান ও অনুসরণযোগ্য হতে পারে 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ

 

 

 

 

বিশিষ্ট লেখক ও গবেষক নাজরিন আরা রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস “মা, আমি, আমরা আর ১৯৭১” গ্রন্হের প্রকাশনা উৎসব গতকাল

২৩ ফেব্রুয়ারি ২০২৪ শুত্রুবার বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজ

অধ্যক্ষ প্রফেসর ড. অর্থদর্শী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক (কলেজ) ড. আজাদ বুলবুল।

উদ্বোধক ছিলেন প্রবন্ধ গবেষণায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একুশে পদক-২০২৪ এ ভূষিত শিক্ষা গবেষক, শিক্ষক প্রশিক্ষক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রামের অধ্যাপক ড. শামসুদ্দীন শিশির। বিশেষ অতিথি ছিলেন জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটি চট্টগ্রামের সদস্য সচিব ডা: সুশান্ত বড়ুয়া, বিশিষ্ট নারীনেত্রী মনিকা ভট্টাচার্য, শিক্ষক সংগঠক সুধাংশু বিমল বড়ুয়া, ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের সাধারণ সম্পাদক লায়ন ধনঞ্জয় বড়ুয়া রুবেল, লায়স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্টের সেক্রেটারি জেনারেল লায়ন ছোটন বড়ুয়া,

সীবলী সংসদের সভাপতি বিকাশ কান্তি বড়ুয়া, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ মহিলার সভাপতি নারীনেত্রী লায়ন কেমি বড়ুয়া মুক্তা, জুবল বড়ুয়া জুঁই

রুপ্তা বড়ুয়া, নারীনেত্রী লায়ন ঝুমি বড়ুয়া মুন্না।

সভায় বক্তারা বলেন, নাজরিন আরার মা, আমি, আমরা আর ১৯৭১ গ্রন্হে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার দৃশ্যপট নান্দনিকভাবে তুলে ধরেছেন, যা তরুণ প্রজন্মের কাছে এক জীবন্ত কাহিনির শিহরণ যোগাবে। তার এ গ্রন্হটি আগামী প্রজন্মের কাছে এক মূল্যবান ও অনুসরণযোগ্য উপাদান হতে পারে। বক্তারা নাজরিন আরার এ গ্রন্হটির বহুল প্রচার ও পাঠক সমৃদ্ধির আহ্বান জানান। বক্তারা আরও বলেন, নাজনিন আরা একজন নিখাদ ও মেধাবী লেখকসত্ত্বা, তা তার লেখনিতেই ফুটে উঠেছে।

স্বাগত বক্তব্য রাখেন চান্দগাঁও থানার এস আই সুমন বড়ুয়া শাপলা।

আরও বক্তব্য রাখেন শিক্ষিকা পাপিয়া বড়ুয়া, বিশিষ্ট প্রাবন্ধিক, লেখক, গবেষক অমল বড়ুয়া ও স্বাগত বক্তব্য রাখেন প্রকাশনা অনুষ্ঠান পরিষদের আহবায়ক অনুপমা বড়ুয়া।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুগ্ন আহ্বায়ক নারীনেত্রী মিসেস ঝুম্পা বড়ুয়া ও সদস্য সচিব শিক্ষক রনি কুমার বড়ুয়া। আলোচনা ও গ্রন্হের পাঠ উন্মোচন শেষে শিশু কিশোরদের রবীন্দ্র – নজরুল গীতি পরিবেশন করা হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর আড়ানীতে বিএনপি নেতার নেতৃত্বে ট্রাকভর্তি জিরা লুটের নাটক, অবশেষে ৪ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে এখনো বহাল দূর্নীতিবাজ কর্মকর্তারা

নাগরিক সনদ অনুযায়ী সেবা প্রদান, প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১ ও মাদকদ্রব্য উদ্ধার

নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাংগঠনিক সভা ও বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে দুই অপহরণকারী গ্রেপ্তার; অপহৃত উদ্ধার

সাবেক মেয়রের চাচাতো ভাই রাজশাহীতে টেন্ডারে: ঠিকাদারদের মধ্যে ক্ষোভ

বাগমারার সন্ত্রাসী জান মোহাম্মদ ও আওয়ামীলীগ মনোনীত মৎসলীগ এর দপ্তর সম্পাদক ক্যাডার রায়হান গ্রেফতার।

রাসিকে নতুন ভাবনা: প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী

দিনাজপুরে ট্রান্সফরমারে চুরি

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial