রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ২০ মার্চ ২০২৪ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বগুড়ায় করতোয়া নদীর পুনঃখনন ও ডান তীরে স্লোপ নির্মাণ কাজের উদ্বোধন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ২০, ২০২৪ ১:২৭ পূর্বাহ্ণ

এম.টি.আই স্বপন মাহমুদ:

বগুড়ায় করতোয়া নদীর পুনঃখনন ও ডান তীরে স্লোপ প্রটেকশন কাজ” শীর্ষক প্রকল্পের আওতায় করতোয়া নদীর ডান তীরে ৭৩০ মি. স্লোপ প্রটেকশন, সৌন্দর্যবর্ধন ও ওয়াকওয়ে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বগুড়া এর পরিকল্পনা ও উদ্যোগে আজ ১৯ মার্চ দুপুর ২:৩০ ঘটিকায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ও তৎসংলগ্ন এলাকায় করতোয়া নদীর পুনঃখনন ও ডান তীরে স্লোপ প্রটেকশন কাজ” শীর্ষক প্রকল্পের আওতায় বগুড়া শহর অংশে করতোয়া নদী পুনঃখনন, করতোয়া নদীর ডান তীরে ৭৩০ মি. স্লোপ প্রটেকশন, সৌন্দর্যবর্ধন ও ওয়াকওয়ে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম, পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোঃ মকবুল হোসেন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শফিউল আজম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মতলুবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াছমিন, বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন।

 

এ সময় বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতা কর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সভাপতিত্ব করেন মোঃ নাজমুল হক, প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী, বগুড়া পওর বিভাগ, বাপাউবো, বগুড়া।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

শাহমখদুম থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে ডিবি ও থানা পুলিশের অভিযানে ৬ মাদক কারবারি গ্রেপ্তার: ইয়াবা, গাঁজা ও কোডিন সিরাপ উদ্ধার

রাজশাহীতে ডিবি ও থানা পুলিশের অভিযানে ৬ মাদক কারবারি গ্রেপ্তার: ইয়াবা, গাঁজা ও কোডিন সিরাপ উদ্ধার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৫ জন

ফসলি জমি রক্ষায় কঠোর প্রশাসন: দুর্গাপুরে অবৈধ পুকুর খননে জরিমানা ও ভেকু নিষ্ক্রিয়

খাগড়াছড়িতে “বই পাঠ উৎসব” প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ গড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে: মাহফুজুর রহমান রিটন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাশরাফী-সাকিব

দিনাজপুরে অটোরাইস মিলে ডাকাতি

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৯০তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে “গ্রীন প্লাজা’র ৫ম প্রকল্পের শুভ উদ্বোধন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial