রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
সোমবার , ৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বায়ুদূষণে ১১০ শহরের মধ্যে ঢাকা আজ শীর্ষে, মান ‘খুবই অস্বাস্থ্যকর’

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ৫, ২০২৪ ১২:১৪ অপরাহ্ণ

ঢাকার বায়ু আজ শনিবার সকালে খুবই অস্বাস্থ্যকর। বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণ করা সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বায়ুদূষণে আজ সকাল ৯টার দিকে বিশ্বের ১১০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান শীর্ষে।

আইকিউএয়ারের বায়ুমান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স) সকাল ৯টায় ঢাকার স্কোর ২৩৫। এ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়।

গতকাল শুক্রবার সকাল ৯টায় এ সূচকে ঢাকার অবস্থান ছিল তৃতীয়। স্কোর ১৮৪। এ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

এদিকে আজ সকাল ৯টায় বিশ্বে বায়ুদূষণে ঢাকার পর দ্বিতীয় অবস্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন। শহরটির স্কোর ১৮৯। আর ১৮৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ইরাকের বাগদাদ।

আইকিউএয়ার তার লাইভ বায়ুমান সূচকে একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে। আজ ঢাকার বায়ুদূষণের যে পরিস্থিতি, তাতে বাইরে বের হলে লোকজনকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।

আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র ধূলিকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। আজ ঢাকার বাতাসে যতটা পিএম ২.৫ আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে অনেক বেশি।

বায়ুদূষণ বেশি হলে সবচেয়ে ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠীর ব্যক্তিরা। তাঁদের মধ্যে আছেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা ও জটিল রোগে ভোগা ব্যক্তিরা। তাঁদের বিষয়ে বিশেষ যত্নবান হওয়া দরকার বলে পরামর্শ বিশেষজ্ঞদের।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।

স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বা ‘দুর্যোগপূর্ণ’ ধরা হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নারীপ্রধান পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাল দলিলে জমি দখলের অভিযোগ সাবেক কাউন্সিলর পল্টুর বিরুদ্ধে

চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অবৈধ চাঁদা আদায়ের অভিযোগে ৩০ জনকে আটক করেছে র‌্যাব-৭

শাহমুখদুম থানায় সাংবাদিকের জিডি নিতে অস্বীকৃতি: ওসির বিরুদ্ধে গড়িমসি ও হুমকির অভিযোগ

রাজশাহীর স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের আশ্বাস জামায়াত প্রার্থী ডা. জাহাঙ্গীরের

দুর্গাপুরে স্টাম্প জালিয়াতি করে পুকুর দখলের অভিযোগ,কে এই রেজাউল

পুলিশ জনগনের বন্ধু কথা টা ভুল ছিল : আর এম পি পুলিশ কমিশনার

ঢাকার বায়ু আজও দুর্যোগপূর্ণ

রথ মেলায় যুবদল সদস্য সুইটের চাঁদাবাজি অভিযোগ: রাজনৈতিক ছত্রছায়ায় সক্রিয় সিন্ডিকেট!

রাজশাহী মহানগরীতে বিয়ের প্রলোভন দিয়ে প্রতারণা; যুবক গ্রেপ্তার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial