রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ২৪ এপ্রিল ২০২৪ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

বেলপুকুর থানার অভিযানে দশ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ২৪, ২০২৪ ৬:৪৯ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

ঢাকার জেলার সাভার থানা এলাকায় অভিযান পরিচালনা করে বেলপুকুর থানায় দশ মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার গ্রেপ্তার করেছে আরএমপি’র বেলপুকুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: মাহবুবর রহমান (৩৫) রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার ভড়ুয়াপাড়ার মো: জিল্লুর রহমানের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: মাহবুবর রহমানের বিরুদ্ধে আরএমপি’র বেলপুকুর থানায় দশ মামলার ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে বেলপুকুর থানা পুলিশ। গতকাল ২৩ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ বেলপুকুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসামি মো: মাহবুবর রহমান গ্রেপ্তার এড়াতে ঢাকা জেলার সাভার থানা এলাকায় আত্মগোপনে রয়েছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মো: মামুনুর রশিদের নেতৃত্বে এসআই মো: রিমন হোসেন ও তাঁদের টিম গতকাল ২৩ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ বিকেল সাড়ে ৪ টায় র্যা বের সহযোগিতায় অভিযান পরিচালনা করে আসামি মাহবুবর রহমানকে ঢাকার জেলার নবীনগর এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

মতিহার থানা পুলিশের অভিযানে ভুয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫

শাহমখদুম থানার অভিযানে নিখোঁজ আদিবাসী নারী উদ্ধার

বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোরের ভাষা দিবসের আলোচনা ও শীতবস্ত্র বিতরণ

মতিহার থানার অভিযানে ছিনতাইকারী গ্রেপ্তার

বাগমারার সন্ত্রাসী জান মোহাম্মদ ও আওয়ামীলীগ মনোনীত মৎসলীগ এর দপ্তর সম্পাদক ক্যাডার রায়হান গ্রেফতার।

রাজশাহীতে ভুয়া সাংবাদিক জুলুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে রাজশাহী মহানগরে যুবদলের উৎসবমুখর প্রস্তুতি

রাজশাহীর আরডিএ মার্কেটে দোকান নিয়ে সংঘর্ষ, ফুটপাত দখল বিতর্ক ফের তুঙ্গে

রাজশাহীকে ‘স্মার্ট, সুরক্ষিত ও স্বস্তির নগরী’ গড়তে সমন্বিত পদক্ষেপের ডাক

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial