রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
সোমবার , ২৭ অক্টোবর ২০২৫ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে রাজশাহী মহানগরে যুবদলের উৎসবমুখর প্রস্তুতি

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
অক্টোবর ২৭, ২০২৫ ৩:৪২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরে দিনভর ও রাতভর প্রস্তুতিমূলক কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রবিবার গভীর রাতে নগরীর বাটার মোড়ে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি (রাজশাহী বিভাগ), মহানগর যুবদলের আহবায়ক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহফুজুর রহমান রিটন মঞ্চ প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে একই সময়ে মহানগরের ৩০টি ওয়ার্ডে যুবদলের কর্মীরা রাতভর পোস্টার লাগানো, ব্যানার স্থাপন ও কর্মসূচি প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। তাদের পোস্টারে লেখা— “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক ও সার্থক হোক।”

পরিদর্শনকালে মাহফুজুর রহমান রিটন সকালের বুলেটিনকে বলেন,“যুবদল শুধু একটি সংগঠনের নাম নয়, এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্দীপ্ত দেশপ্রেমিক তরুণদের দূর্গ। ৪৭ বছরের এই পথচলায় গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও অধিকার আদায়ের সংগ্রামে যুবদল বারবার নির্যাতিত হয়েছে, তবুও মাথা নত করেনি। আগামীদিনের আন্দোলন-সংগ্রামে রাজশাহীর যুবদল হবে সামনের কাতারের শক্তি। এই জনসম্পৃক্ত প্রস্তুতি আমাদের আন্দোলনের শক্তি ও ঐক্যের প্রতীক।”

তিনি আরও বলেন, “যুবদলের এই প্রতিষ্ঠাবার্ষিকীকে আমরা শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখতে চাই না; এটা হতে যাচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথের দিন। তাই ওয়ার্ড পর্যায় থেকে কর্মীরা নিজেদের অর্থ ও পরিশ্রম দিয়ে যে প্রস্তুতি নিচ্ছেন, তা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে একটি বিরল দৃষ্টান্ত।”

ছাত্রদলের আকবর আলী জ্যাকি বলেন, “যুবদলের প্রতিটি কর্মসূচিতে আমরা ছাত্রসমাজের প্রতিনিধিত্ব করছি, কারণ এই দেশ আমাদের স্বপ্ন ও ভবিষ্যতের।”

স্বেচ্ছাসেবক দলের নেতারা জানান, “যেকোনো সাংগঠনিক কাজ থেকে শুরু করে মাঠ পর্যায়ের নিরাপত্তা—সবকিছুতেই আমরা পাশে থাকবো।”

এছাড়া রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি জানান, যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৭টায় বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে এবং বিকাল ৩টা ৩০ মিনিটে সদর হাসপাতাল মোড় থেকে বাটার মোড় পর্যন্ত বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হবে। তিনি মহানগর যুবদলের ৩৭টি সাংগঠনিক ওয়ার্ড এবং ৮টি থানার সকল সহযোদ্ধা ভাইদের যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

এছাড়াও তিনি জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী দিনে প্রতিটি ওয়ার্ডের মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সেখানে নেতাকর্মীরা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য, জুলাই শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করবেন।

রাজশাহী জুড়ে অনুষ্ঠিত এসব আয়োজন রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা ও কর্মীর উপস্থিতির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীকে প্রাণবন্ত করে তুলছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে যুবদল ও কোকো ক্রীড়া পরিষদের শুভেচ্ছা মিছিল

প্রতারক মুস্তাফিজুর রহমানের নামে এবার হয়রানি ও ষড়যন্ত্রের অভিযোগ

রাজশাহীতে সাংবাদিকের উপর হামলা ও মামলার প্রতিবাদে ১০ সংবাদিক সংগঠনের মানববন্ধন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী-৩ আসনের সাবেক এমপি ও যুবলীগ কর্মীসহ বগুড়ার ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মতিহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গুরুদাসপুরে অবৈধ মজুদ করা ১৫০বস্তা সার জব্দ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭ ও মাদকদ্রব্য উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial