রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

মিছিলে গুলিবিদ্ধ যুবদল নেতা বুলেট মিলনের কর্মসংস্থানের দাবি

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ১৯, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ

রাজশাহী: মিছিলে গুলিবিদ্ধ যুবদল নেতা বুলেট মিলনকে ঈদের শুভেচ্ছা তুলে দেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। এ সময় তিনি বলেন, ২০১৩ সালের আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মিলন গুরুতর আহত হন এবং দীর্ঘদিন চিকিৎসার পর বর্তমানে শারীরিকভাবে অক্ষম অবস্থায় জীবনযাপন করছেন। দলীয়ভাবে তার জন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য তিনি বিএনপির শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানান।

রফিকুল ইসলাম রবি বলেন, “২০১৩ সালে আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার পর মিলন দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। এখন তিনি কিছুটা সুস্থ হলেও স্বাভাবিকভাবে চলাফেরা ও জীবনযাপন করতে পারছেন না। দলের যারা উচ্চপর্যায়ে আছেন—এমপি, মন্ত্রী, মেয়র-তাদের উচিত মিলনের জন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থা করা।”

বুলেট মিলন বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি সামনের সারিতে থেকে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ২৬ অক্টোবর রাজশাহীতে মিছিল চলাকালে অতর্কিত হামলার শিকার হন এবং গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তিনি বলেন, “আমি মিছিলের সামনের কাতারে ছিলাম। সে সময় হামলায় আমাকে নির্মমভাবে গুলি করা হয়।”
তিনি আরও জানান, পরে রাজশাহী মহানগর বিএনপির তৎকালীন নেতাদের সহযোগিতায় তাকে দ্রুত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে লক্ষীপুর মোড় ইসলামী মেডিকেল, পরে অন্য হাসপাতাল হয়ে শেষ পর্যন্ত আল-ফারাফা হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়। সেখানে প্রায় ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর তার শরীর থেকে গুলি অপসারণ করা হয়।
বুলেট মিলন আরও বলেন, দীর্ঘ আন্দোলন ও নির্যাতনের পরও তিনি এখনো ভালো অবস্থানে নেই। তিনি আশা প্রকাশ করেন, প্রকৃতভাবে যারা আন্দোলনে নির্যাতিত হয়েছেন তাদের যথাযথ মূল্যায়ন করা হবে। তিনি সতর্ক করে বলেন, “যারা মিথ্যা বা বানোয়াট দাবি করে নির্যাতিতের নাম ব্যবহার করে সুবিধা নিতে চাইবে, তাদের বিরুদ্ধে আমরা প্রতিহত করব।”

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
স্বামীর মৃত্যুর পর সম্পত্তি বিরোধে ঘরছাড়া—দুই শিশুকে নিয়ে কবরের পাশে রাত কাটানো এক বিধবার ঘটনা বাংলাদেশের গ্রামীণ বাস্তবতা, নারী ও শিশু সুরক্ষা সংকট এবং আইন প্রয়োগের সীমাবদ্ধতার গভীর চিত্র তুলে ধরে।

গাজীপুরে কবরের পাশে রাত কাটানো এক মায়ের গল্প: রাষ্ট্র কি সত্যিই নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পারছে?

x

x

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

বিচ্ছিন্নতার অবসান! রাজশাহীতে জন্ম নিল মাল্টিমিডিয়া সাংবাদিকদের নতুন সংগঠন ‘রোমো’

রাজশাহী মহানগর যুবদলের আংশিক কমিটি ঘিরে তুমুল বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের ঝড়

পরিক্ষা কেন্দ্রে মোবাইল ফোননিয়ে প্রবেশ করায় এক এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার 

শহিদ জোহা দিবসকে ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণার দাবিতে গণস্বাক্ষর 

সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত ও পরিচালিত এইচ. এম. ষ্টীল সহ ৪টি শিল্প প্রতিষ্ঠা এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে ব্রুনাই দারুস সালামের হাইকমিশনার হাজী হারিস বিন ওসমান

রাজশাহীতে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

আদালতের নির্দেশ উপেক্ষা করে রাজশাহীর বসুয়া এলাকায় বাড়ি নির্মাণ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial