রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ১১ জুলাই ২০২৫ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

মুখোশ বদলালেও চরিত্র বদলায়নি: রাজশাহীর সুবিধাভোগী সাংবাদিকদের নগ্ন রূপ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ১১, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ

সম্পাদকীয়:

সাংবাদিকতা একটি জাতির বিবেক। এই পেশার দায়িত্ব হলো সত্যের পক্ষে দাঁড়ানো, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং জনগণের কণ্ঠস্বরকে তুলে ধরা। কিন্তু যখন সাংবাদিকতার নাম ভাঙিয়ে সুবিধাবাদীরা রাজনৈতিক সন্ত্রাসের ছায়ায় নিজেদের রক্ষা করে, তখন প্রশ্ন উঠে—এই পেশা কি আর সম্মানজনক থাকে?

রাজশাহীতে কিছু সুবিধাভোগী সাংবাদিকের মুখোশ আজ খুলে যাচ্ছে।
যারা বিগত স্বৈরাচারী শাসনের সময় আওয়ামী লীগের কথামতো কাজ করে গেছে, জনগণের বাড়ি-জমি দখলে সহায়তা করেছে, চাঁদাবাজি থেকে শুরু করে মাদক ব্যবসায়ী, জুয়ার বোর্ড, এমনকি হোটেল ফুটপাত থেকেও মাসোয়ারা তুলেছে—তারা এখন অন্য রঙে রঙিন হয়ে আবারও মাঠে নেমেছে। ৫ আগস্টের আন্দোলনের সময় যারা ছাত্র হত্যায় নাম জড়িয়েছে, মামলায় অভিযুক্ত হয়ে পলাতক ছিল—আজ তারাই ফিরে এসে বিএনপি ও তার অঙ্গসংগঠনের ছায়ায় আবার “সাংবাদিক” হয়ে উঠেছে।

তাদের কাজের ধরনও পাল্টায়নি—শুধু মুখোশ বদলেছে।
যারা এক সময় বিএনপি-জামায়াতের কর্মীদের চাঁদা না পেলে পুলিশে ধরিয়ে দিত, আজ তাদের নিয়েই “সুনামি সংবাদ” তৈরি করছে। যাদের কথায় বিগত সময়ে ছাত্র – জনতা, বিএনপি, জামাত কর্মী আটক হতো, এখন তারাই ওদের আন্দোলনের সংবাদে “গণতন্ত্র” শব্দটি জুড়ে দিয়ে নয়তো তাদের বিভিন্ন অনুষ্ঠানের তেল যুক্ত কথা লিখে নিজেকে নায়ক বানাতে চাইছে।

৫ আগস্টের আগে রাজশাহীতে যে নিপীড়ন, ধরপাকড়, এমনকি হত্যার ঘটনা ঘটেছে—সেই অপরাধে এসব সুবিধাবাদী সাংবাদিকদেরও অংশীদারিত্ব অস্বীকার করা যায় না। তারা শুধু লীগের শুনামে কলম নয় —লাঠি-সোটা আর বিরিয়ানি রান্নার দায়িত্বেও ছিল। কিছু সাংবাদিকের অফিস ছিল আওয়ামী লীগের সন্ত্রাসীদের “স্টোর রুম”। সকালে লাঠি ফেরত দেওয়া হতো, রাতে সরবরাহ চলত।

এই সাংবাদিকদের অনেকেই এখন নিজের অতীত আড়াল করে সাংবাদিক সংগঠনের পেছনে লুকিয়ে, কোনো কোনো রাজনৈতিক নেতা বা গোষ্ঠীর ছায়ায় নিজেদের আবার প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু প্রশ্ন হলো—এই সুবিধাবাদী, মুখোশধারী, চরিত্রহীন লোকেরা আবার যদি গণমাধ্যমে প্রভাব বিস্তার করে, তবে জনগণের স্বার্থ কে রক্ষা করবে?

এখন সময় এসেছে—সাংবাদিকতা পেশা থেকে মুখোশধারীদের আলাদা করার।
আমাদের দরকার সাহসী, নিরপেক্ষ, সত্যনিষ্ঠ সাংবাদিক; দরকার কলমের যোদ্ধা, তোষামোদকারীদের নয়।

✍️ সম্পাদক

  দৈনিক সকালের বুলেটিন

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আরএমপি ডিবি’র অভিযানে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ১

নড়াইলে যুবদল নেতা হত্যা মামলায় ভাড়াটে খুনি গ্রেফতার

রাবিতে হেলমেট গ্যাংয়ের তাণ্ডব: রামদা, হাতুড়ি, পিস্তল ঠেকিয়ে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর

রাজশাহী কলেজ পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার উদ্ধার, বোমা তৈরির সরঞ্জাম জব্দ

সিএমপি কমিশনারের সাথে দৈনিক আনন্দ বার্তার সম্পাদকের শুভেচ্ছা বিনিময় 

জাতীয় ঈদগাহে প্রধান জামাত, শান্তির আহ্বান

বাঘায় রেড ক্রিসেন্ট সোসাইটি’র উদ্যোগে ৩ দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

কথাসাহিত্যে এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন পুরস্কার পেলেন কথাশিল্পী শামীমা নাইস

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial