রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৪ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সৈয়দা সাহেদা সুলতানা

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ৮, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধিঃ 

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারসহ জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানান চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার সহ সভাপতি সৈয়দা সাহেদা সুলতানা। তিনি সাবেক এমপি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ ওহাবের পুত্রবধু (হাটহাজারী চট্রগ্রাম)।

তিনি দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন গত ৬ ফেব্রুয়ারি । তার শ্বশুর সারাজীবন মানুষের কল্যানে কাজ করে গেছেন। তিনিও বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে সোনার বাংলা বাস্তবায়ন ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চান। তিনি দীর্ঘদিন যাবৎ যুব সমাজকে বেকারত্ব দূরীকরণ ও আর্থিক স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যদি তাকে চট্টগ্রাম উত্তরের সংরক্ষিত নারী আসন থেকে দায়িত্ব দেন তাহলে দেশ, সমাজ এবং সর্বস্তরের জনগণের কল্যানে আরও ভালোভাবে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে পারবেন তিনি। তিনি গতকাল ৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের কাছে সংগৃহীত মনোনয়ন ফরম যথাযথভাবে জমা দিলেন।

সৈয়দা সাহেদা সুলতানা দৃঢ়তার সাথে আশাবাদী এবার তিনি মূল্যায়িত হবেন। এবারের সংসদে চট্টগ্রাম থেকে তিন জনকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হবে। কেন্দ্রীয় আওয়ামী লীগের একাধিক সূত্র এ তথ্যটি নিশ্চিত করেছেন। এক্ষেত্রে ধারণা করা হচ্ছে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর মিলিয়ে তিন জনকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হতে পারে। গত একাদশ সংসদের চট্টগ্রাম থেকে প্রতিনিধি ছিলেন চট্টগ্রাম দক্ষিণে ওয়াসিকা আয়েশা খান ও চট্টগ্রাম উত্তরে খাদিজাতুল আনোয়ার সনি। এবারও ওয়াসিকা আয়েশা খান বহাল থাকছেন ধারণা করা হচ্ছে। তিনি দুমেয়াদে দায়িত্ব পালন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্হা অর্জন করতে পেরেছেন। এক্ষেত্রে জোর গুঞ্জন ও আলোচনা চলছে চট্টগ্রাম উত্তর থেকে কে হচ্ছেন সংরক্ষিত নারী আসনে এমপি।

দলীয় সূত্রে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের দুঃসময় ও দুর্দিনের ত্যাগী নেতার পরিবার কে মূল্যায়ন করতে চান। এক্ষেত্রে উত্তরে এগিয়ে আছেন জননেতা এম এ ওহাব এর পরিবার। এ বিষয় টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ভাবেন তাহলে উত্তরে সৈয়দা সাহেদা সুলতানা সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার সম্ভাবনা বেশি।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

দামকুড়া থানার অভিযানে রাজশাহী’র দুর্গম চর থেকে সাজাপ্রাপ্তসহ ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জের এক গোলাপীর দুর্নীতিতে রাজশাহীর শাহ মখদুম বিমান বন্দর

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

মিছিলে গুলিবিদ্ধ যুবদল নেতা বুলেট মিলনের কর্মসংস্থানের দাবি

চট্টগ্রাম নাগরিক ফোরামের স্বাধীনতা দিবসের আলোচনায় বক্তারা

বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী স্মরণে সাহিত্য সন্ধ্যায় বক্তারা বঙ্গবন্ধু বাঙালির হৃদয়ে চিরজাগ্রত একটি নাম

রাজশাহীতে নৌপথে পণ্যবাহী নৌযান চলাচলের শুভ উদ্বোধন 

প্রতারক মুস্তাফিজুর রহমানের নামে এবার হয়রানি ও ষড়যন্ত্রের অভিযোগ

বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র গড়ে তুলতে রাজশাহীতে মানববন্ধন

চট্টগ্রামে জোড়া খুনের নেপথ্যে রহস্য

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial