রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
মঙ্গলবার , ৩০ জুলাই ২০২৪ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে আরো সাত শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক মেয়র লিটন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ৩০, ২০২৪ ৯:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলমান পরিস্থিতে আরো সাত শতাধিক নিম্ন আয়ের অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ২টায় শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। প্রত্যেকের জন্য খাদ্য সামগ্রীর প্রতিটি পকেটে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ৫০০ মিলি সয়াবিন তেল। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছি। যেকোন দুঃসময়ে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে, আগামীতেও থাকবে। আপনারা সকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমাদের সকলের জন্য দোয়া করবেন।

খাদ্য বিতরণকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, রেজাউল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু,  ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারুল্লাহ সরকার কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক ডা. ফ.ম.আ জাহিদ,উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, সদস্য শামসুজ্জামান আওয়াল, নজরুল ইসলাম তোতা, এ্যাড. শামসুন্নাহার মুক্তি, আব্দুস সালাম, ইসমাঈল হোসেন, বাদশা শেখ, ইউনুস আলী, মোখলেছুর রহমান কচি, বোয়ালিয়া (পশ্চিম) থানার সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, মহানগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, মহানগর যুবলীগ সভাপতি মনিরুজ্জামান খাঁন মনির, সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা: সিরাজুম মুবিন সবুজ, মহানগর তাঁতী লীগের সভাপতি আনিসুর রহমান আনা, সাধারণ সম্পাদক মোকসেদ-উল-আলম সুমন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের খরা সহনশীলতা, মরুময়তা ও পানিসংকট নিরসনের দাবী

পতেঙ্গা থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে বঙ্গবন্ধু সৈনিক লীগের মতবিনিময় 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদ্‌যাপিত হলো আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস

রাজশাহী প্রেসক্লাব অবৈধ দখলমুক্ত করার দাবিতে জেলা প্রশাসকের বরাবর সাংবাদিকদের স্মারকলিপি প্রদান

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হওয়ায় এরশাদ আলী ঈশাকে অভিনন্দন জানালেন মিনু

মোহনপুর উপজেলা প্রশাসনকে ম্যানেজ করেই চলছে আবাদি জমিতে পুকুর খনন

সদস্যদের উৎসাহ-উদ্দীপনার মধ্যে বরেন্দ্র প্রেসক্লাবের নির্বাচনী তফসিল প্রকাশ

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে স্বামী-স্ত্রী গ্রেপ্তার, উদ্ধার ৬০ পিস ইয়াবা

ধর্ষকদের দৃষ্ঠান্তমূলক শাস্তি ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাবি ছাত্রদলের মানববন্ধন 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial