রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ২৮ এপ্রিল ২০২৫ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে এগিয়ে যাচ্ছে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ২৮, ২০২৫ ১২:২৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী মহানগরের আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ নাম জনগণের মুখে মুখে প্রচার করতে ও তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী সহ উৎসাহিত করতে আলোচনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ এপ্রিল রবিবার সন্ধায় নগরীর শহীদ জিয়া শিশু পার্কে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আবদুল কাদের উৎসবের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

উত্ত সভায় নেতৃত্ব দেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহবায়ক মোসাঃ শাকিলা ফরহাদ বানু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব ইঞ্জিঃ মোঃ আরিফুজ্জামান সোহেল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের মোঃ আল-আমিন মোল্লা (দপ্তর বিষয়ক সম্পাদক), তানজুম আপা(নারী বিষয়ক সম্পাদক), রুহুল আমিন (অনলাইন প্রচার) সহ আরও সদস্য বৃন্দ।

আলোচনা সভার সকল নেতৃবৃন্দের সম্মতিক্রমে আরাফাত রহমান কোকো ক্রিয়া পরিষদের সদস্যদের মধ্যে নিজেদের দায়িত্ব বন্টন করা হয়। এছাড়া কিভাবে দলকে শক্ত, আগ্রহী, সহযোগিতা, সমস্যার সমাধান সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যার মধ্যে রাজশাহী মহানগর এর আওতাধীন ৮টি থানা ও ৩৭ সাংগঠনিক ওর্য়াড এর কমিটি গঠন অন্যতম। এছাড়াও আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদকে এগিয়ে নিতে ও তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করতে তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে বলে নেতৃবৃন্দরা আশ্বাস প্রধান করে।

সর্বশেষ - বিনোদন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial