রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

২০ জন, ১১ মহল্লা, একটাই ব্যবসা — মাদক! গোদাগাড়ীর ভয়ংকর চিত্র

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ২৮, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর সীমান্তবর্তী উপজেলা গোদাগাড়ীতে দিনদিন ভয়াবহ হয়ে উঠছে মাদক কারবার। এলাকাবাসীর ভাষ্য—হাতে গোনা কয়েকজন চিহ্নিত কারবারির মাধ্যমেই পুরো উপজেলাজুড়ে সিন্ডিকেট করে ছড়িয়ে দেওয়া হচ্ছে ফেনসিডিল, ইয়াবা আর প্রাণঘাতী হেরোইন। রাতারাতি এই বিষাক্ত ব্যবসায় ফুলেফেঁপে উঠেছে একটি চক্র—কোটি টাকার সম্পদ, জমি, দামি গাড়ি, বিলাসী জীবন।

স্থানীয় সূত্র বলছে, এলাকায় সক্রিয় শীর্ষ ২০ কারবারির একটি তালিকা তৈরি হয়েছে, এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—​মাদারপুর: জাহাঙ্গীর, নওসাদ আলী, টিপু, মনির, জহুরুল মেম্বার, ইব্রাহিম ও শামীম। ​জেলেপাড়া: তরিকুল। ​সরমংলা: মিজান, আদিল ও কাবা। ​সিএনবি মোড়: শীষ মোহাম্মদ। ​ফাজিলপুর: আনারুল ও বুলবুল। ​মাটিকাটা: সোহেল চেয়ারম্যান। রেলগেট: নয়ন ডাক্তার। ​মেডিকেল পূর্বপাড়া: দুরুল ও রাজা। ​মহিশালবাড়ী: মোফা কমিশনার ও কাজল। ​হলের মোড়: শরিফ উদ্দিন।

দীর্ঘদিন ধরে অবাধে এই ব্যবসা চালিয়ে যাওয়া এই চক্রটি অবৈধ অর্থের জোরে হয়ে উঠেছে প্রভাবশালী। দেশজুড়ে নামে-বেনামে কিনেছে জমি, বাড়ি। ফলে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পান না। এলাকার যুবসমাজ পড়েছে চরম ঝুঁকিতে—এমনটাই উদ্বেগ সচেতন অভিভাবক ও এলাকাবাসীর।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা বলেন, মাঝেমধ্যে অভিযান হলেও মূল হোতারা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। এতে ক্ষুণ্ন হচ্ছে পুরো এলাকার সুনাম।

এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী থানার ওসি আতিকুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত আছে এবং তালিকাভুক্তদের বিষয়ে তথ্য সংগ্রহ চলছে। তার ভাষায়, অপরাধী যেই হোক, ছাড় দেওয়া হবে না।

স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিক সমাজ দাবি জানিয়েছেন নিয়মিত সমন্বিত অভিযান, বিশেষ নজরদারি ও জনসচেতনতা বাড়ানোর।

পরের প্রতিবেদনে থাকছে—এই সিন্ডিকেটের অর্থের উৎস ও সম্পদের বিস্তারিত অনুসন্ধান।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে মৃত ব্যাক্তির জমি গোপনে বিক্রয়ের অভিযোগ

সাংবাদিক নির্যাতনের অভিযোগে সমালোচিত কর্মকর্তার পদোন্নতি, ক্ষোভ বিএমএসএফের

সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে: রাজশাহীতে উপদেষ্টা আসিফ 

দামকুড়া থানার অভিযানে রাজশাহী’র দুর্গম চর থেকে সাজাপ্রাপ্তসহ ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেপ্তার

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শনে আলহাজ্ব মো. আব্দুস সাত্তার

টিসিজেএ মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন আর টিভি একাদশ

রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপ দখল নিয়ে দুই পক্ষের লীলাখেলা

নিখোঁজ বিজ্ঞপ্তি:

রাজশাহী আঞ্চলিক লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এখনও বৈষম্যর শিকার কর্মচারীরা 

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial