রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ডিসেম্বর ২৩, ২০২৫ ২:৩৮ পূর্বাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীতে জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।

রোববার (২১ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামান কাদরী।

কর্মসূচিতে বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন রাজশাহী মহানগরের ছাত্রনেতা ফারদিন হাসান রঙ্গন, রাষ্ট্র সংস্কার নারী আন্দোলন রাজশাহী মহানগরের নারী নেত্রী সুফিয়া রওশন, বেলাল হোসেন এবং কেন্দ্রীয় আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ও রাজশাহী জেলা সভাপতি অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা।

মানববন্ধনটি সঞ্চালনা করেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক ঈশিতা ইয়াসমিন।

বক্তারা বলেন, জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের চলমান নৈরাজ্য, বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, সরকার যদি এই ধরনের অপরাধ দমনে ব্যর্থ হয়, তাহলে উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই বহন করতে হবে। দেশের চলমান সংকট মোকাবিলায় সকল জুলাই যোদ্ধাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আরএমপি ডিবি’র পৃথক অভিযানে ৭৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ৬

স্বাধীনতা দিবসের আলোচনায় বক্তারা 

রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে বাড়িঘরে হামলা-ভাংচুর, লুটপাটের অভিযোগ

প্রশাসকরাই মেয়র প্রার্থী, সিটি নির্বাচনে নতুন কৌশলে বিএনপি

বাগমারায় সাংবাদিককে হত্যার হুমকি-থানায় অভিযোগ দাখিল

রাজশাহীতে মাদক বিক্রির সময় আওয়ামী লীগ নেতার ভাই গ্রেফতার

গোদাগাড়ীতে মাদক মামলা দেওয়ায় পুলিশের বিরুদ্ধে অপপ্রচার

৫০ গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সরকারি কমার্স কলেজ শিক্ষাবর্ষ ৯২-৯৩, মাস্টার্স ৯৫-৯৬ প্রাক্তণ শিক্ষার্থীদের মিলনমেলা ২ মার্চ 

বক্সিং প্রতিভা অন্বেষণ প্রশিক্ষণ ক্যাম্প ২০২৫-এর শুভ উদ্বোধন রাজশাহীতে

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial