রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ২৪ জুন ২০২৪ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে ডিগ্রী ২য় বর্ষ পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ২৪, ২০২৪ ৯:৫৮ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ৪টি পরীক্ষা কেন্দ্রে আগামী ২৬ জুন ২০২৪ খ্রি. হতে ০২ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে ২০২২ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পরীক্ষা উপলক্ষ্যে আগামী ২৬ জুন ২০২৪ খ্রি. হতে ০২ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর এর ২৯ (১) এর (ক) ও ২৯ (১) এর (খ) এবং ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষা কেন্দ্রসমূহ হলো যথা-(১) রাজশাহী সরকারি সিটি কলেজ, (২) রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ, (৩) রাজশাহী সরকারি মহিলা কলেজ ও (৪) নওহাটা মহিলা কলেজ।

আজ ২৪ জুন ২০২৪ খ্রিস্টাব্দ আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে উদ্ধার হওয়া ৮৪টি চুরি ও ছিনতাই হওয়া মোবাইল হস্তান্তর করলো আরএমপি

প্রতিবাদেও খণ্ডন হয়নি লেনদেনের প্রমাণ: পশ্চিমাঞ্চল রেলে নিয়োগ বাণিজ্যের রহস্য ঘনীভূত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

টিসিজেএ মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন আর টিভি একাদশ

সিরাজগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা 

আলহাজ্ব সুজাউদ্দৌলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

রাজশাহীর হিমাগারে তরুণ-নারী-কিশোরীর শরীরে সেফটি পিন ফুটিয়ে নির্যাতন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ গড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে: মাহফুজুর রহমান রিটন

রাজশাহীতে রথের মেলা শুরু না হতেই সক্রিয় চাঁদাবাজ চক্র, শঙ্কায় ব্যবসায়ীরা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial