রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

টিসিজেএ মিডিয়া কাপ ফুটবলে চ্যাম্পিয়ন আর টিভি একাদশ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রাম ব্যুরো :

টিসিজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আর টিভি একাদশ। আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ফাইনালে সময় টিভি একাদশকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। বিজয়ী দল আর টিভি একাদশের দেবাশীষ বড়ুয়া দেবু ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন।

চ্যাম্পিয়ন হয়ে আর টিভি একাদশ আকর্ষণীয় ট্রফির সঙ্গে নগদ ১৫ হাজার টাকা প্রাইজমানি পেয়েছে। রানার্সআপ হয়ে ট্রফির সঙ্গে নগদ ১০ হাজার টাকা প্রাইজমানি পেয়েছে সময় টিভি একাদশ। এ টুর্নামেন্টে সময় টিভি একাদশের খেলোয়াড় মোহাম্মদ ইকবাল সেরা খেলোয়াড় এবং বাংলা টিভি একাদশের খেলোয়াড় বাবুন পাল সেরা গোলরক্ষকের পুরস্কৃত অর্জন করেন।

ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মোঃ হাকিম আলী, কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, রেস্টুরেন্ট & টুরিজম ব্যাবসায়ী মোহাম্মদ আক্কাস উদ্দিন।

টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশের সঞ্চালনায় ফাইনাল খেলা অনুষ্ঠানে চ্যাম্পিয়ন আর টিভি একাদশকে অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, এমন অসাধারণ আয়োজনের জন্য টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টসদের সংগঠন টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশনকে ধন্যবাদ। বেশ ভালো ফুটবল খেলা হয়েছে। এরকম আয়োজনে যুক্ত হয়ে সত্যিই অভিভূত। ভবিষ্যতেও সাংবাদিকদের এমন মিলনমেলায় পাশে থাকার অঙ্গীকার করে বলেন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সব সময় ভালো কাজের পাশে থাকে। যারা সংবাদ নিয়ে কাজ করে তারাই আজ মাঠে নেমেছে। এরকম আয়োজনকে আমরা সব সময় উৎসাহিত করি। আশা করছি এ মেলবন্ধন আগামী দিনেও অটুট থাকবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

সেবার মান বাড়াতে রাজস্বে জোর: জুনের আগেই রেকর্ড আয়ের লক্ষ্য রাসিকের

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৪ ও মাদকদ্রব্য উদ্ধার

“আগে সংস্কার পরে নির্বাচন—এই কথা আর শুনতে চাই না”: রাজশাহীতে ড. আব্দুল মঈন খান

বিনা পয়সায় হাজারো শিশুর নাট্যগুরু, চিরবিদায় নিলেন রাজশাহীর সংস্কৃতির প্রাণপুরুষ

আরএমপি ডিবি’র অভিযানে ৮ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ, প্রশ্ন করায় সাংবাদিককে হুমকি

লালপুরে ভেজাল গুড় তৈরির ধুম

রাজশাহীতে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

তালা অক্ষত, দেয়াল কাটা — রাজশাহীর স্বর্ণপট্টিতে কোটি টাকার চুরির রহস্য!

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial