রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী- তে নিখোঁজের দুই দিন পর দুই মাদ্রাসাছাত্র উদ্ধার

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ৩, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ

রাজশাহী, ৩ মার্চ ২০২৬ (বাসস) : জেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর দুই মাদ্রাসাপড়ুয়া কিশোরকে উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
সোমবার (২ মার্চ) দিবাগত রাতে রাজশাহী মহানগরীর বেলপুকুর বাইপাস মোড় এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলো—রিফাত ইসলাম (১৪) ও মো. আকাশ আহমেদ (১৪)।
মঙ্গলবার দুপুরে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‌্যাব জানায়, গত ২৮ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে মতিহার থানা এলাকার ভাল্লুকপুকুর থেকে ওই দুই কিশোর নিখোঁজ হয়। এ ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে মতিহার থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
জিডির ভিত্তিতে নিখোঁজদের উদ্ধারে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের আলোকে র‌্যাব-১ ও র‌্যাব-৫ এর সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল বেলপুকুর এলাকায় অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে তাদের উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত দুই কিশোরকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অন্য কোনো চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আদালতে মামলা, প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২১ ও মাদকদ্রব্য উদ্ধার

আরএমপি ডিবি’র অভিযানে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ১

চন্দ্রিমা থানাধীন এলাকায় নিজ উদ্যোগে লাইট লাগিয়ে আলো ফিরিয়ে আনলেন যুবনেতা মানিক

রাজনীতিতে আর ফিরবে না শেখ হাসিনা – সজীব ওয়াজেদ জয়

পরীক্ষার সময় লোডশেডিং না রাখতে বিদ্যুৎ বিভাগকে চিঠি দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

প্রাচীনকালের ইতিহাসের কিছু অংশ ভ্রমন পিয়াশুদের এক নতুন সম্ভনা দেখা দিচ্ছে

খুনি হাসিনার প্রেতাত্মা রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু – রবি

রাজশাহীতে বেড়েছে পেঁয়াজের কদম বীজের চাষ, লক্ষ্যমাত্রা ২০০ মেট্রিক টণ

নাটোরে মান সনদ ছাড়া দই ও মাঠা তৈরি : দুই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের মামলা-জরিমানা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial