রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী মেডিক্যালে হামের আশঙ্কাজনক পরিস্থিতি: ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, ভর্তি বেড়ে ১৩২

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
এপ্রিল ৯, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:  রাজশাহীতে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এর সর্বশেষ তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সাসপেক্টেড হামে আক্রান্ত হয়ে নতুন করে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন।
একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ২৪ জন রোগী। তবে উদ্বেগজনকভাবে গত ২৪ ঘণ্টায় সাসপেক্টেড হামে ৪ জনের মৃত্যু হয়েছে, যা জনস্বাস্থ্য পরিস্থিতিকে আরও শঙ্কার দিকে ঠেলে দিচ্ছে।
বর্তমানে হাসপাতালটিতে সাসপেক্টেড হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩২ জন রোগী। আর এখন পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৯ জনে।
অন্যদিকে, সাসপেক্টেড হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের এই বাড়তি সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধি, টিকাদান কার্যক্রম জোরদার এবং দ্রুত চিকিৎসা গ্রহণ অত্যন্ত জরুরি। একই সঙ্গে শিশু ও ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial