রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী–২ আসনে বিএনপির নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে রাজশাহী–২ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব মিজানুর রহমান মিনু ভাইয়ের সমর্থনে আজ সোমবার বিকাল ৩টা ৩০ মিনিটে এক নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এই প্রচার মিছিলটি বাটার মোড় থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং আসন্ন নির্বাচনে জনাব মিজানুর রহমান মিনু ভাইকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
মিছিলের আগে ও চলাকালে সংক্ষিপ্ত পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা দাবি করেন, রাজশাহী–২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব মিজানুর রহমান মিনু ভাই একজন জনপ্রিয় ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিত এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে তিনি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।
নেতৃবৃন্দ আরও বলেন, নির্বাচনী মাঠে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে ভোটারদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে। তারা নির্বাচনী প্রচারণার সময় আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

অপরাধ দমনে সফলতার সঙ্গে কাজ করছেন আরএমপি পুলিশ

ধিক্কার ধর্ষকদের: রুখে দাও সম্মিলিত প্রতিরোধে!

যশোরের শার্শা বাগআঁচড়ায় দুই মাথা নিয়ে শিশুর জন্মের পর ও মৃত্যু

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিল সরকার

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার উদ্ধার, বোমা তৈরির সরঞ্জাম জব্দ

রাজশাহীতে মাদকবিরোধী সমাবেশের পর হামলা, বিচারের দাবিতে মানববন্ধন

আরএমপি ডিবি’র অভিযানে ৮ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

যথাযোগ্য মর্যাদায় রাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মতিহারে গভীর রাতে অভিযান, অনলাইন জুয়াসহ গ্রেপ্তার ৩

রাস্তা হয়েছে, চলাচল নয়—দুর্গাপুরে চরম দুর্ভোগ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial